Thursday , 8 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 8, 2026 6:16 pm

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা ও যত্র তত্র যানবাহন পার্কিং এর মাধ্যমে যানজট প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাফকাত আলী। এ সময় তাকে সহযোগিতা করেন পৌরসভার চৌকস টিম, চৌদ্দগ্রাম থানা ও হাইওয়ে পুলিশের দুটি দল।

এসময় রাস্তা দখল করে রাখা অবৈধ দোকান উচ্ছেদ এর পাশাপাশি মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে অবৈধভাবে যাত্রী উঠানামা করানোর অভিযোগে মদিনা ও যমুনা বাসকে জরিমানা করা হয়।

জানা গেছে, মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন দোকানপাট ও ফুটপাতের উপর স্থাপনা সরিয়ে নিয়ে গত এক সপ্তাহ ধরে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনতামূলক মাইকিং সহ বিভিন্ন প্রচারণা করে আসছে। প্রচারণা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গত বুধবার এর মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার কথা থাকলেও অবৈধ দখলদাররা তা না করে বরং বৃহস্পতিবার সকালেও নিজ নিজ ব্যবসা পরিচালনা করে আসছিলো।

এছাড়াও মহাসড়কের পাশের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা ফুটপাতের উপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা না সরিয়ে বরং সেখানে দোকানের মালামাল রেখে নিজ নিজ ব্যবসা পরিচালনা করে আসছে। পূর্ব ঘোষণা অনুযায়ী চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাজারের যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এ সময় বুলডোজার দিয়ে মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। অবৈধভাবে বসা সকল ব্যবসা প্রতিষ্ঠানের চৌকি সহ মালামাল জব্দ এবং অবৈধ সকল দোকানপাট উচ্ছেদ করা হয়।

এদিকে অভিযানকালে চৌদ্দগ্রাম বাজারে অবৈধ পার্কিং করে কৃত্রিম যানজট সৃষ্টি সহ সড়ক আইন ভঙ্গের দায়ে কুমিল্লা-ফেনী রুটের যাত্রীবাহী একটি যমুনা বাস (চট্ট মেট্রো-জ-১৪-১০৮৭) এর চালক মো. জালালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও একটি ভেটেরিনারী ঔষধ দোকানে বোতলজাত তরল গরুর দুধের সাথে গুরুর মাংসের চর্বি সংরক্ষণের দায়ে বাজারের এক ব্যবসায়ী জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাফকাত আলী বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এই পৌরসভা আপনাদের সকলের। যত্রতত্র ময়লা ফেলে খাল-ড্রেন-কালভার্ট বন্ধ না করা, অবৈধভাবে ফুটপাত দখল না করা, অবৈধ ভাবে গাড়ি পার্কিং না করাসহ সামগ্রিক শৃঙ্খলা মেনে চলার জন্য সম্মানিত পৌরবাসী ও সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ৩

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে সিরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি, সরানো হল ভারপ্রাপ্ত ওসি

খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

বান্দুরা আল-আমীন মাদ্রাসায় নুরানি থেকে মিসকাত পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান

ভালো হয়ে যাও মাসুদ- তাহেরির হুঁশিয়ারি

শেরপুরে সহিংসতার ঘটনায় সরকারের নিন্দা: জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা

মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত