Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক হলেন ড. নাহিদা বেগম

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 7, 2026 11:34 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

৬ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন-২০১৩ এর তফসিল ১৪ (১) অনুযায়ী ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ আগের যিনি পরিচালক ছিলেন তিনি বিভিন্ন কারণে ব্যস্ত থাকেন এবং গবেষণায় যুক্ত রয়েছেন। এসব বিবেচনায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ড. নাহিদা বেগমকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।’

ড. নাহিদা বেগম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যোগ্য মনে করে যে দায়িত্ব প্রদান করেছে, তা আমি যথাযথ ও সুন্দরভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। ক্যাম্পাসকে আরও সংগঠিত, সক্রিয় ও অগ্রগতির পথে এগিয়ে নিতে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।’

প্রসঙ্গত, এর আগে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রধান

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর স্বাধীনতা দিবসের র‍্যালী

গুচ্ছ ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সানজিদা, সর্বনিম্ন মাইনাস ১৫.৭৫

বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার

এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত

নারীরা ‘শারীরিক ভাবে দুর্বল’ হলেও অপরিহার্য : কিম জং উন

‘পর্দা কর্ণারের নামে প্রহসন’- অভিযোগ মাভাবিপ্রবি নারী শিক্ষার্থীদের

জাককানইবি শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ, তদন্ত দাবিতে বিভাগে তালা

গাজীপুরের শ্রীপুর থেকে আটক সিরাজগঞ্জ -৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম