Sunday , 4 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ডিমলায় অবৈধ বালু উত্তোলন ও সরকারি জমি দখলের বিরুদ্ধে একযোগে অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 4, 2026 7:49 am

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও সরকারি জমি জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার নাউতারা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় একটি বালুবোঝাই যান আটক করা হয়। পরে বালুবোঝাই ট্রলি জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়।

এছাড়াও একই দিনে নাউতারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় সরকারি জমি অবৈধভাবে জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং দখলমুক্ত করা হয় জমিটি।

সরকারি কমিশনার (ভূমি) মো,রওশন কবির জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সরকারি জমি দখলের কারণে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। এসব অনিয়ম রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান জানান, অবৈধ বালু উত্তোলন ও সরকারি জমি দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে অবৈধ কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ‘প্রতিবর্তন’-এর এক যুগপূর্তিতে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’

পাঁচবিবিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

২৩ প্রকাশনীকে নিয়ে কুয়েটে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী বই উৎসব

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

‎কমলনগরে উপজেলা বিএনপি’র সভাপতি লক্ষ্মীপুর-৪ আসনের মনোনয়ন সংগ্রহ

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন