Monday , 15 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 15, 2025 10:25 am

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ‘অবান্তর’ বলে মন্তব্য করার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১ টায় সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা উপ-উপাচার্যের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও পদত্যাগের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা। পাশাপাশি ওই বক্তব্যের সময় উপস্থিত সংশ্লিষ্ট সকলের কাছ থেকেও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, স্বাধীন দেশে বসে একজন উপ-উপাচার্য কীভাবে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে এমন বক্তব্য দিতে পারেন, তা অগ্রহণযোগ্য। এই বক্তব্যের অবশ্যই জবাবদিহি হতে হবে। নিঃশর্ত ক্ষমা ও পদত্যাগই আমাদের একমাত্র দাবি। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে দাঁড়িয়ে উপ-উপাচার্য যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত আপত্তিকর ও অশালীন। শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এমন বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকালই আমরা তার পদত্যাগের দাবি জানিয়েছিলাম। সেই দাবির অংশ হিসেবেই আজ প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে। পদত্যাগ না করা পর্যন্ত এই তালা ঝুলে থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, তিনি বর্তমানে একটি বৈঠকে আছেন, তাই এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে পারছেন না।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সৈয়দপুরে সুইমিংপুলে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এক পদে বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ নজরুল বিশ্ববিদ্যালয়ে

কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ২৯ সেপ্টেম্বর

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী

খালা শ্বাশুড়িকে ধর্ষণের পর হত্যা, ভাগনি জামাই গ্রেপ্তার

শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

জয়মনির পশুর নদী থেকে অজ্ঞতা অর্ধগলিত লাশ উদ্ধার

শিক্ষার্থীদের অধিকারের আদায়ে কুবিতে ‘প্রভাতী’র যাত্রা শুরু

ইসলামী আন্দোলনের জন্য শেরপুর-২ ফাঁকা রাখলো জামায়াত