Thursday , 11 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 11, 2025 4:03 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তিনি দুই থানায় পৌঁছালে থানার পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যদের একটি দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে তিনি থানার কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সরকারি অস্ত্রাগারসহ গুরুত্বপূর্ণ অংশগুলো ঘুরে দেখেন। এছাড়া থানায় কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং মামলা তদন্তের গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ নামজুল হাসান, দুই থানার তদন্ত কর্মকর্তাসহ অন্যান্য অফিসার ও ফোর্স।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা তাহেরী

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

মৃৎশিল্পী পরিবারের শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দিলেন জেলা প্রশাসক

জাবিতে জলসিঁড়ির নতুন নেতৃত্বে সুরভী–প্রমা

সিঙ্গিনালা ইমাম হোছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লংগদুতে বড়দিন পালিত

কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামীপন্থী নেতা গ্রেপ্তার

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল