আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

অসুস্থ কৃষক মনিরুলের পাকা ধান ঘরে তুলে দিল জামায়াতে ইসলামী

এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

অসুস্থ হয়ে পড়ায় মাঠ থেকে নিজের পাকা ধান কাটতে না পারায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল শৈলকুপা উপজেলা জামায়াতে ইসলামী। দলের সাংগঠনিক সেক্রেটারি জুলকারনাইমের নেতৃত্বে জামায়াতের কর্মী ও সমর্থকরা অসুস্থ কৃষক মনিরুল ইসলামের ধান কেটে ঘরে তুলে দেন।

ঘটনাটি ঘটে সোমবার (পহেলা ডিসেম্বর) সকালে উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে। কৃষক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় নিজের জমির ধান কাটতে পারছিলেন না। পাকা ধান মাঠে পড়ে থাকায় আর্থিক ক্ষতির শঙ্কায় দিন কাটছিল তার। বিষয়টি জানতে পেরে জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি জুলকারনাইম স্বেচ্ছায় উদ্যোগ নেন।

তার নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা মাঠে গিয়ে ধান কেটে মাড়াই করে নিরাপদে কৃষকের বাড়িতে পৌঁছে দেন। কয়েক ঘণ্টার শ্রমে জমির পুরো ধান ঘরে উঠলে মনিরুল ইসলামের মুখে ফেরে হাসি।

কৃষক মনিরুল ইসলাম বলেন,“অসুস্থতার কারণে আমি একেবারেই অসহায় হয়ে পড়েছিলাম। ধান তুলতে পারব কি না তা নিয়েই চিন্তায় ছিলাম। জামায়াতের ভাইয়েরা এগিয়ে এসে আমার ধান ঘরে তুলে দিলেন। আমি এই সহযোগিতাকে সত্যিকারের মানবিক সেবা হিসেবে দেখছি।

”এ সময় জামায়াতে ইসলামী নেতা জুলকারনাইম বলেন,“মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”এলাকাবাসী জামায়াতের এই উদ্যোগকে প্রশংসনীয় ও মানবিক কাজ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও সামাজিক সেবামূলক এমন কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক