Friday , 28 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 28, 2025 4:08 pm

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন কর্মী কাফনের কাপড় পরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ জানান। মিছিলের সামনে বিপুলসংখ্যক নারীও অংশ নেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার নওধার লেকেরপাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী প্রদক্ষিণ করে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ আমিন বলেন, ‘বিগত ১৭ বছরে ত্রিশালের আন্দোলন-সংগ্রামে আলহাজ্ব জয়নাল আবেদীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। সবাই আশা করেছিলেন তিনি মনোনয়ন পাবেন। কিন্তু তা না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাই চূড়ান্ত তালিকার আগে মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছি।’

বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, ‘যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার সঙ্গে স্থানীয় জনগণের তেমন কোনো সম্পৃক্ততা নেই। আমরা এই মনোনয়ন মানি না। ত্যাগী ও জনগণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে মনোনয়ন দিলে আমরা তার পক্ষেই কাজ করবো।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তিস্তায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান প্রশাসনের

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেফতার

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

মাভাবিপ্রবি ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃত্বে রেজাউল-সাব্বির

জবি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পিরোজপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

প্রাথমিকে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

ফজলুর রহমান মহুরি স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিশ্ব জলাভূমি দিবস পালিত

নির্বাচনী প্রচারণায় জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ নয় : ইসি