Friday , 21 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জৈন্তাপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 21, 2025 5:29 pm

জাহিদুল ইসলাম, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

বাংলাদেশ সেনাবাহিনীর (অব:) লে: কর্ণেল সৈয়দ আলী আহমদ বলেছেন, জাতি রাষ্ট্র গঠনে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের জীবন বাজিঁ রেখে কাজ করে যাচ্ছেন। দেশের অনেক কঠিন সময়ে সশস্ত্র বাহিনীর অবদান আমাদের নতুন প্রজন্ম আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে দেশের সশস্ত্র বাহিনীর অনেক ভুমিকা রয়েছে। মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন সময়ে নিহত সকল শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। তিনি দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতি এবং মানুষের কল্যাণে (অব:) সেনা সদস্যদের কাজ করতে সবার সহযোগিতা প্রয়োজন।

২১ নভেম্বর শুক্রবার সকালে জৈন্তাপুর প্রেসক্লাব হল রুমে রাওস ফাউন্ডেশন বাংলাদেশ উপজেলা কমিটি আয়োজিত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাওস ফাউন্ডেশন সিলেট জেলার উপদেষ্টা (অব:) লে: কর্ণেল সৈয়দ আলী আহমদ। বিশেষ অতিথি ছিলেন রাওস ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মো: আহসান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মো: রইস উদ্দিন, ভাইস চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) আব্দুল মালেক, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (অব:) লেন্স কর্পারোল আব্দুন নূর। অনুষ্ঠান পরিচালনা করেন রাওস জৈন্তাপুর শাখার সাংগঠনিক সম্পাদক (অব:) লেন্স কর্পােরাল আব্দুল মালেক ।

এসময় সভায় উপস্থিত ছিলেন (অব:) সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম, হারনুর রশিদ, ফারুক আহমদ, সাইফুল ইসলাম, সৈনিক কবির আহমদ, আব্দুল মান্নান, সেলিম আহমদ ও আব্দুর রহমান।

আরও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সহ-সভপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান,অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ, সদস্য গোলাম সরওয়ার বেলাল সহ নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি লে: কর্ণেল (অব:) সৈয়দ আলী আহমদ-কে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুবি ছাত্র দলের দোয়া মাহফিল

আলিপুর মৎস্য বন্দরে এক ট্রলারে ধরা পড়লো ৬৫ মণ ইলিশ

জুলাই-আন্দোলনের শহীদদের স্বরণে পশু কুরবানি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড, আব্দুল মঈন খান

ঠাকুরগাঁওয়ে ৩৫ বছর কর্মজীবন শেষে শিক্ষকের সম্মানজনক বিদায়

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

সাব-রেজিস্ট্রার, দলিল লেখক দ্বন্ধে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে দাতা গ্রহিতা

চৌদ্দগ্রামে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

মোংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

কুবির সুনীতি শান্তি হল ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা/

পঞ্চম বারের মতো পিছিয়ে ২৫ ফেব্রুয়ারিতে ব্রাকসু নির্বাচন