Monday , 17 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শার্শায় ধানের শীষের প্রচারে মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 17, 2025 1:49 pm

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা, (যশোর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শার বাগআঁচড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪টার সময় উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বিকাল ৩টার মধ্যে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বৈঠকে যোগ দিতে দুপুর ২টা থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। ফলে মিছিলে মিছিলে প্রকম্পিত হয় গোটা বাগআঁচড়া এলাকা। প্রচার গণসংযোগ পরিণত হয় জনসমুদ্রে।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্বাবধানে এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন যশোর-১ শার্শা আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দীন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাবির বটতলায় হোটেলে অগ্নিকাণ্ড, ১ কর্মচারী আহত

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি

মা বোনের অন্যায়ের প্রতিবাদ করায় ছেলেকে জোরপূর্বক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি

বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ

শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের চেকপোস্ট: গাড়ি ফেলে দুই যুবকের দৌড়