Sunday , 16 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবিতে হল কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটক ৩

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 16, 2025 1:27 pm

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১০ নং হলে গাজা সেবনরত অবস্থায় তিন জনকে আটক করেছে হলের শিক্ষার্থী ও হল সংসদ প্রতিনিধিরা।

রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ১০ নং হলের ১৩১ নম্বর রুমে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় হল সংসদ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আটককৃত শিক্ষার্থীরা হলেন সাজিদ (বহিরাগত) এবং ফাহিম (জুওলজি ৫৪), এছাড়া আরিফ- (রসায়ন ৫৩ ব্যাচ) রুম থেকে বের হয়ে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫৪ ব্যাচের শিক্ষার্থীদের কয়েকজন আমাদের কাছে আসে। তারা জানায় একটি কক্ষ থেকে তাদের একজন বন্ধুকে (ইমরান ৫৪) বের হতে নির্দেশ দিয়ে ঐ কক্ষেই বহিরাগতসহ কয়েকজন গাজা সেবন করছে। পরবর্তীতে আমরা সবাই ঘটনাস্থলে এসে তাদের হাতে নাতে ধরি। পরবর্তীতে হল সংসদ প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর হল প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে অভিযুক্তদের প্রক্টর অফিসে সোপর্দ করেন।

এ ব্যাপারে ১০ নং হলের সহকারী আবাসিক শিক্ষক ইমরান হোসাইন সুমন জানান, যে অভিযুক্ত শিক্ষার্থীরা আমাদের হলের তাদের ব্যাপারে আমাদের হল প্রশাসন সিদ্ধান্ত নিবেন। এখন যেহেতু প্রাধ্যক্ষ উপস্থিত নেই। সে হিসেবে স্যার আমাকে আশ্বস্ত করেছেন, আগামীকাল প্রথম প্রহরেই এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আর যারা আমাদের হলের বাইরে তাদের ব্যাপারে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিতে পারবে। এটা আমাদের এখতিয়ার বহির্ভূত।

১০ নং হল সংসদের ভিপি আসিফ মিয়া বলেন, গতকাল প্রায় রাত ১২টার সময় হলের ১৩১ নং রুমে গাজা সেবনের সংবাদ শুনে উপস্থিত হই এবং তিনজনকে গাঁজাসহ ধরা হয়। পরবর্তীতে হলের আবাসিক শিক্ষক, হল সংসদের প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযুক্তদের প্রক্টর অদিস বরাবর হস্তান্তর করা হয়। তিনজনের মধ্যে দুইজন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী এবং একজন বহিরাগত ছিল। আজ সকালে হল প্রভোস্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, আমরা আশা করছি খুব দ্রুতই সঠিক তদন্ত সাপেক্ষে হল প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন সেলিম রেজা

আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর

শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম

রাজধানীমুখী বাস পেল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঈদুল আজহার নামাজ ও কুরবানির শুদ্ধ নিয়মাবলী: পূর্ণাঙ্গ দিকনির্দেশনা

ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি ঐক্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে -ডাঃ তাহের

নজরুল বিশ্ববিদ্যালয়ে “Let’s Talk 3.0” সেমিফাইনাল অনুষ্ঠিত

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে জমে উঠেছে বহুমাত্রিক জমজমাট নির্বাচনী লড়াই

পাঁচবিবি চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের হাতে সনদ ও সম্মাননা প্রদান

বাউফলে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার