Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পায়রা নদীতে ১৮ কেজির বিশাল পাঙ্গাসে চমক

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 5:39 pm

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ।

বুধবার (১২ নভেম্বর) সকালে পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন নদী থেকে স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশ ধরার জালে অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে বড়সড় এই পাঙ্গাসটি। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙ্গাস খুব একটা দেখা যায় না।

মাছটি দেখতে নদীর তীরে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আল মদিনা সুপার মার্কেট এলাকায় বিক্রির জন্য আনা হলে স্থানীয় ক্রেতারা ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন। এরপর ক্রেতারা নিজেদের মধ্যে ভাগ করে নেন মাছটি।

জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, শীতের শুরুতে মাঝে মাঝে পাঙ্গাস ধরা পড়ে, তবে এবার এত বড় মাছ পেয়ে খুব খুশি হয়েছি। এতো বড় পাঙ্গাস আগে কখনও জালে পড়েনি।

স্থানীয়দের মতে, নদীর পানিতে সাম্প্রতিক সময় মাছের প্রাচুর্য বাড়লেও এত ওজনের পাঙ্গাস দেখা এক বিরল ঘটনা।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিককে আটক ও  মামলায় জড়ানোর প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান

চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে বিভিন্ন কর্মসূচিতে নববর্ষ উদযাপন

ঈদে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে হবে: মির্জা আব্বাস

এক বছরেও গ্রেফতার হয়নি মারিয়া হত্যা মামলার আসামি

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

জামালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ