Author: নিউজ ডেক্স

  • হরিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল

    হরিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল

    মফিজুর রহমান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ঘোড়দৌড়ের আয়োজন করেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের স্থানীয় কৃষকেরা। ঘোড়দৌড় দেখার জন্য আশপাশের এলাকা থেকে হাজার মানুষের ঢল নামে।দেশের বিভিন্ন জেলা থেকে ত্রিশটি ঘোড়া ঘোড়দৌড়ে অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) দুপুর ৩:০০ ঘটিকায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে, এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের খেলার…

  • নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

    নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

    মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় নাচোল বাসস্ট্যান্ড সংলগ্ন আল-মদিনা মার্কেটে ফিতা কাটার মাধ্যমে ক্লাবটির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হেলাল ফাউন্ডেশনের পরিচালক মোঃ হেলাল উদ্দীন। নাচোলে কর্মরত বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের…

  • শিবচরে খেলাফত মজলিসের জনসংযোগ

    শিবচরে খেলাফত মজলিসের জনসংযোগ

    মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে হ্যান্ডবিল বিতরণ ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিবচর পৌরসভার ব্যস্ততম এলাকা পৌর বাজারে এ জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। এ…

  • শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

    শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

    এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনগ্রাম গ্রামের মামুন শেখের স্ত্রী আছিয়া খাতুন সন্ধ্যার দিকে রাইস কুকারে ভাত রান্নার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গেলে হঠাৎ বিদ্যুতায়িত হন। এতে তিনি…

  • নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি

    নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি

    মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাটোর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল নাটোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি শহরের কেন্দ্রীয় স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা…

  • সেনা লুব্রিকেন্টস্ কর্তৃক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল

    সেনা লুব্রিকেন্টস্ কর্তৃক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে সেনা লুব্রিকেন্টস্ ও কেবি পেট্রো কেমিক্যালস্ লিমিটেড কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ডিসেম্বর) রাতে চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চান্দিশকরায় আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন সেনা লুব্রিকেন্টস্ ও কেবি পেট্রো কেমিক্যালস্ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ…

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

    নজরুল বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

    আবু তাহের , নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বিজয় দিবসে একাত্তরের ঘাতক, রাজাকার, আল-বদরদের ছবি দিয়ে নির্মিত ঘৃণাস্তম্ভে উন্মুক্ত জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। সরেজমিনে দেখা যায়, ঘৃণাস্তম্ভটি কাদের মোল্লা, নিজামী, গোলাম আজম, এ কে এ নিয়াজী,…

  • স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রম শুরু

    স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রম শুরু

    আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিয়া স্মৃতি পাঠাগারের প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা…

  • কুয়েটে উৎসব উদ্দীপনার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন

    কুয়েটে উৎসব উদ্দীপনার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন

    মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকালে কুয়েট প্রশাসনের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দুর্বার…

  • বিজয় দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রশক্তির তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

    বিজয় দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রশক্তির তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

    আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছবিচত্ত্বরে সমাপনী আয়োজনের মধ‍য দিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিকতা শেষ হয়।মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই…

  • ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

    ঘোড়াঘাটে বিএনপি নেতা সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

    ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. সারোয়ার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য যে, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা…

  • চৌদ্দগ্রামে বিজয় দিবসে জামায়াতের বিশাল যুব র‍্যালিতে কেন্দ্রেীয় সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল হালিম

    চৌদ্দগ্রামে বিজয় দিবসে জামায়াতের বিশাল যুব র‍্যালিতে কেন্দ্রেীয় সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল হালিম

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আবুল হাসনাত মোঃ আবদুল হালিম বলেছেন, আমরা একটি আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ চাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহাদ্যপূর্ণ বাংলাদেশ চাই। গত ৫৪ বছরে অর্থ্যাৎ একাত্তর পরবর্তী যারা শাসন ক্ষমতায় এসে দুর্নীতি উপহার দিয়েছে, এ বিজয় মাসে আমাদের অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যমুক্ত…

  • মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ ট্যাগের রাজনীতির তীব্র নিন্দা: চবি ১০১ শিক্ষকের বিবৃতি

    মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ ট্যাগের রাজনীতির তীব্র নিন্দা: চবি ১০১ শিক্ষকের বিবৃতি

    মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ ফ্যাসিবাদী অপশক্তির অনুসরণে মুক্তিযুদ্ধের পক্ষ–বিপক্ষ ট্যাগ লাগানোর অশুভ রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০১ জন শিক্ষক। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ১০১ শিক্ষকের স্বাক্ষর সংবলিত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের পরিবর্তে ব্যক্তি, গোষ্ঠী ও দলের নামে যে প্রচার চালানো হচ্ছে, তা মূলত…

  • ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    মো: এমারুল হক, ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি…

  • চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস পালিত

    চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস পালিত

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনি ও উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল সাড়ে ৮টায় চৌদ্দগ্রাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।…

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

    নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

    আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৫। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের…

  • কমলনগরে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ সভা

    কমলনগরে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ সভা

    মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধিঃ হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সোমবার কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্পন্দনকক্ষে এসভার আয়োজন করা হয়। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল-এনসিডিসি প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উদ্বোধনী ব্যক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ। প্রশিক্ষক হিসেবে…

  • মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়সহ থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা…

  • ডিমলায় মহান বিজয় দিবস পালিত

    ডিমলায় মহান বিজয় দিবস পালিত

    জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের প্রথম প্রহরেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। সকাল থেকেই উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,জনপ্রতিনিধি,রাজনৈতিক,জুলাই সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে উপজেলা…

  • চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। দিবসের কর্মসূচি মোতাবেক সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়। এরপর সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার (ওসি)…