Wednesday , 8 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কলাপাড়ার নবাগত ইউএনও-কে গনঅধিকার পরিষদ-এর ফুলের অভ্যর্থনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 8, 2025 2:35 pm

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

প্রশাসন এবং রাজনৈতিক মহলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটি সুন্দর চিত্র দেখা গেল পটুয়াখালীর কলাপাড়ায়। সৌহার্দ্য বিনিময়ে কলাপাড়া উপজেলা গন অধিকার পরিষদ কলাপাড়া উপজেলায় নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলাপাড়া উপজেলা গন অধিকার পরিষদ।

উপজেলার নির্বাহী প্রধান হিসেবে তাঁর নতুন দায়িত্বে এই শুভেচ্ছা বার্তা ছিল এক ইতিবাচক উদ্যোগ।

গতকাল, নবাগত এই কর্মকর্তাকে বরণ করে নিতে গন অধিকার পরিষদ এবং এর অঙ্গসংগঠনের একঝাঁক নেতা-কর্মী উপস্থিত হন। তারা ফুল দিয়ে ইউএনও-কে শুভেচ্ছা জানান এবং কলাপাড়ার সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে যারা উপস্থিত ছিলেন, এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর।

এছাড়াও উপস্থিত ছিলেন বনি আমিন, সাবেক আহ্বায়ক, কলাপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদ। মোঃ এনায়েত উদ্দিন দুলাল ফকির, প্রতিষ্ঠাতা সদস্য, গন অধিকার পরিষদ, কুয়াকাটা পৌর শাখা এবং সাবেক সদস্য সচিব, যুব অধিকার পরিষদ মহিপুর থানা শাখা। মমিন মন্টু, আহ্বায়ক, লালুয়া যুব অধিকার পরিষদ। মিজানুর রহমান, যুব অধিকার পরিষদ, ডালবুগঞ্জ ইউনিয়ন। মোঃ জহিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য, কুয়াকাটা পৌর ছাত্র অধিকার পরিষদ। আহম্মেদ জুলহাস এবং মোঃ সুলাইমান, উভয়েই সদস্য মহিপুর থানা ছাত্র অধিকার পরিষদ।

নবাগত ইউএনও মোঃ কাউছার হামিদ এই উষ্ণ অভ্যর্থনার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কলাপাড়াকে এগিয়ে নিয়ে যেতে প্রশাসন সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করে।

এটি নিঃসন্দেহে একটি সুন্দর বার্তা যে স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে জনস্বার্থে কাজ করতে প্রস্তুত।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

“বজ্রাঘাতে কৃষকের মৃত্যু: সাতকানিয়ায় মর্মান্তিক ঘটনায় নলুয়া ইউনিয়নে শোক”

নবীনগরের সলিমগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত।

ফজলুর রহমান মহুরি স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

সামসুজ্জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

জবি রোভার স্কাউট গ্রুপের নবনির্বাচিত সভাপতি ফিন্যান্স বিভাগের মাহবুব হাওলাদার

ত্রিশালে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

সাব-রেজিস্ট্রার, দলিল লেখক দ্বন্ধে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে দাতা গ্রহিতা

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন