Monday , 8 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে TechMind Hackathon 2025 অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 8, 2025 6:12 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

টেকমাইন্ড ইনস্টিটিউটের উদ্যোগে এবং নির্ভয় ফাউন্ডেশনের সহায়তায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো TechMind Hackathon 2025 প্রতিযোগিতা।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের দ্বিতীয় তলায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

সকাল ৮:০০ টায় অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হ্যাকাথন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মূলত উদ্ভাবনী আইডিয়া তৈরি, প্রজেক্ট ডেভেলপমেন্ট এবং প্রযুক্তিগত সমস্যা সমাধান নিয়ে কাজ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত দলগুলো ওয়েব, মোবাইল অ্যাপ ও অটোমেশন প্ল্যাটফর্মে প্রজেক্ট তৈরি করে।

পরবর্তীতে শুরু হয় প্রজেক্ট ডেভেলপমেন্ট ও মেন্টরশিপ সাপোর্ট প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণকারীরা মেন্টরদের পরামর্শ অনুযায়ী কোডিং, ডিজাইন এবং ইউজার এক্সপিরিয়েন্স উন্নত করার পাশাপাশি প্রযুক্তিগত চ্যালেঞ্জ সমাধান করেন। বিরতির পরে বিচারকরা দলগুলোর কার্যক্রম পরিদর্শন করে অগ্রগতি মূল্যায়ন করেন এবং শেষে দলগুলো তাদের প্রজেক্ট উপস্থাপন করে।

প্রতিযোগিতা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের বলেন, TechMind Hackathon 2025-এ অংশগ্রহণ তার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। সারাদিন ধরে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করেছেন এবং মেন্টরদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন। এই হ্যাকাথন শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক হয়েছে।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিত্রি সাহা বলেন, প্রতিযোগিতাটি শুধু প্রযুক্তি নিয়ে সীমাবদ্ধ ছিল না। এখানে টিমওয়ার্ক, আইডিয়া শেয়ারিং এবং প্রেজেন্টেশন দক্ষতা দেখানোর সুযোগ ছিল। প্রতিটি দলের উদ্ভাবনী চিন্তাভাবনা তাকে আরও সৃজনশীল হতে অনুপ্রাণিত করেছে।

ব্যবস্হাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম আহমেদ রাহি বলেন, তিনি ভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে পেরে অভিভূত হয়েছেন। Hackathon-এ অংশগ্রহণের মাধ্যমে নতুন প্রযুক্তি শিখেছেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখেছেন এবং দলীয় সহযোগিতার গুরুত্ব উপলব্ধি করেছেন। এটি ছিল সত্যিই শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা।

মূল্যায়নের পর পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন টিম Mama Deploy Mar, ১ম রানার-আপ টিম TracknSeat, এবং ২য় রানার-আপ টিম Noob_squad।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা

কুড়িগ্রাম উলিপুরে মসজিদের জায়গা নিয়ে বিরোধ: বৈঠকে সংঘর্ষ, থানায় মামলা

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঈদগাঁহ গ্রামার স্কুল আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তিতে উপজেলার সেরা কৃতিত্ব অর্জন

নাটোরে বিদ্যুস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

মুরাদনগরে অবৈধ মাটি কাটা ও অনুমতিহীন নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযান

জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ইসলামাবাদে কূটনৈতিক সংবর্ধনা অভ্যর্থনা