Sunday , 27 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কটিয়াদীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 27, 2025 10:22 am

 

মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন,কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সোনার বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নেই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য চলবে না।’

তারা আরও বলেন, ‘কিন্ডারগার্টেনগুলো দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা হচ্ছে এ সকল শিক্ষার্থীদের। এটি চরম বৈষম্য। আমরা এর অবসান চাই। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান তারা।’

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনর কটিয়াদী শাখার সভাপতি শাহজাহান পিন্টু,সাধারন সম্পাদক শফিউল আলম রিপন,আব্দুল আওয়াল,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,অর্থ সম্পাদক খায়রুল আলম,কার্যকরী সদস্য মীর মুর্শেদ আলম,দীপশিখা কিন্ডারগার্টেন এর পরিচালক বদরুল আলম নাইম প্রমুখ।
পরে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় হলুদ চাষে বিপ্লব : ১০ কাঠা জমিতে ৯২ মন ফলন

বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভেজাল ওষুধ-অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, আসামির স্বীকারোক্তি

কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

জনসংখ্যার অনুপাতে সংসদের আসন সংখ্যা বাড়ানো সময়ের দাবি: হুইপ দুলু

দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির

কালাইয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কি অপরাধ ছিল এ শিশুর?- নিখোঁজের চার দিন পর উদ্ধার আনাসের লাশ