Saturday , 26 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 26, 2025 10:16 am

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দিনব্যাপী অনুপ্রেরণামূলক সেমিনার “Higher Study 360˚–2025” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে হায়ার স্টাডি ক্লাব (JUHSC)-এর আয়োজনে বিভিন্ন বিভাগের প্রায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্যে দিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করেন। ইরাসমাস মুন্ডাস ও কমনওয়েলথ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, প্রস্তুতি এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে ছিল প্রাণবন্ত আলোচনা। Education USA-এর পক্ষ থেকে সোহেল ইকবাল ‘Application Process’ ও ‘Statement of Purpose’ (SOP) লেখার কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন। এ ছাড়া, আন্তর্জাতিক ভাষা পরীক্ষায় প্রস্তুতির জন্য IDP Bangladesh-এর পক্ষ থেকে ছিল একটি দক্ষতা ভিত্তিক ‘IELTS Masterclass’ সেশন।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ ছিল বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান। এতে তাঁদের অভিজ্ঞতা, অধ্যবসায় ও ভবিষ্যৎ পরিকল্পনা নতুনদের জন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মোঃ শাহিদুজ্জামান সরকার শাওন বলেন, “উচ্চশিক্ষার পথে সবচেয়ে বড় বাধা হলো স্বপ্ন দেখতে ভয় পাওয়া ও প্রয়োজনীয় তথ্যের ঘাটতি। এই আয়োজন একদিকে যেমন শিক্ষার্থীদের স্বপ্ন দেখায়, তেমনি তাদের হাতে বাস্তবিক গাইডলাইন তুলে দেয়। প্রতিবছর জাবি থেকে উচ্চশিক্ষায় যাওয়ার হার বাড়ছে, আর সেই সফলতার পেছনে হায়ার স্টাডি ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম রাশিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান দীপু এবং ক্লাবের কো-ফাউন্ডার আবু সায়েম রিমন।

“Higher Study 360˚–2025” আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টেলিভিশন, এনটিভি অনলাইন, দৈনিক কালবেলা। নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিলো Education USA এবং IDP Bangladesh।

উল্লেখ্য, হায়ার স্টাডি ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, স্কলারশিপ ও বিশ্ববিদ্যালয় নির্বাচনে পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে। ক্লাবের আয়োজনে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিভিন্ন সেমিনার, GRE ও IELTS প্রস্তুতির সেশন, এবং স্কলারশিপ বিষয়ক ওয়ার্কশপ—যা শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ ও সুনির্দিষ্ট করতে বিশেষ ভূমিকা রাখছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

অভিযানে পুলিশ পাঠানোর সন্দেহে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি মাদক ব্যবসায়ীর

চারঘাটে পৌরসভা মাস্টার প্ল্যান সংক্রান্ত বিষয়ে পরামর্শকরণ সভা

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক সহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক

বান্দরবান-৩০০ নং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন মাঠে নামছেন কে এস মং

বাঘাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

রংপুরে সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা

কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’

বানারীপাড়ায় ভূমিকম্পের পর বসতঘর নদীগর্ভে বিলীন