Tuesday , 15 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

আবদুল্লাহ আল শাহিদ খানঃ

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। এ বছর যুব দক্ষতা দিবস এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন’।

দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবসমাজকে জনসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ।

প্রতিবছর এই দিনে যুবসমাজকে কর্মসংস্থানমুখী দক্ষতা, শোভন কাজের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে সচেতন করা হয়। লক্ষ্য হলো যুবকদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত করে গড়ে তোলা।

বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা একদিকে যেমন ক্যারিয়ার গঠনে সংগ্রাম করছে, তেমনি সোশ্যাল মিডিয়ার নানা প্রভাবের মধ্যে রয়েছে। এ কারণে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে জনসম্পদে রূপান্তর ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) সরকারি-বেসরকারি অংশীদারদের সহযোগিতায় একটি কার্যকর দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তুলছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৪ সালে ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরতে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে আরো বলেন, ‘জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা, শিল্পক্ষেত্রে বহুমুখী শ্রমের চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক বাজারে অধিকসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করতে দক্ষ জনশক্তি অপরিহার্য।

তিনি বলেন, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে আমাদের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার জরুরি। এই প্রেক্ষাপটে ইউনেস্কো-ইউনেভোক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী।

অধ্যাপক ইউনূস জানান, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে আমাদের যুবসমাজকে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা পরিবর্তনশীল কর্মক্ষেত্রের উপযোগী হয়ে উঠতে পারে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা দিবসটি উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সকল প্রকার জ্বালানি তেলের দাম কমল

কুয়াকাটায় ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

বিদ্যুতের দাম কমায়, এপ্রিলে স্পেনের মূল্যস্ফীতি কমেছে

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পবিপ্রবির প্রো–ভাইস চ্যান্সেলর

কাঠালিয়ায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

নাসিরনগরে নিখোঁজের ৬ দিন পর কৃষিজমি থেকে নিহতের কঙ্কাল উদ্ধার

বিএনপি নেতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বানে নির্বাচনী মাঠে চরমোনাই

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে, ৩০০ পিস ইয়াবাসহ এক নারী আটক

প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশের ১২তম