Tuesday , 1 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দুমকীতে বীর মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 1, 2025 12:12 pm

 

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী দুমকীর উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ও দুমকী প্রেসক্লাবের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লুথ্যারান হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন বাসায় এ ডাকাতি সংগঠিত হয়।

সূত্র জানায়, পাকা ভবনে গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্রসহ বাসায় ঢুকে পরিবারের সবাইকে মারধর করে হাতমুখ ও চোখ বেঁধে স্বর্নালঙ্কার, নগদ টাকা, দলিল পত্র, ব্যাংকের কাগজ পত্র, মোবাইল ও মূল্যবান মালামাল নিয়ে দ্রুত চলে যায়।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান “বলেন, বাসায় রক্ষিত ভাই বোন, মেয়ে ও ভাইদের স্ত্রীদের স্বর্নালংকার আমার বাসায় স্ত্রীর কাছে গচ্ছিত ছিল। সবমিলিয়ে সাড়ে ২৭ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লক্ষাধিক টাকা, দলিলপত্র, বিভিন্ন ব্যাংকের চেক, ৪টি মোবাইল ও মুল্যবান কাগজপত্র নিয়ে গেছে। ভুক্তভোগীর বড় ছেলে শাওন ৯৯৯ এ ফোন করলে দুমকী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ডাকাত চক্র পালিয়ে যায়।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

রংপুরে প্রতিভার ঘাটতি নেই, অভাব শুধু প্ল্যাটফর্মের: বিসিবি সভাপতি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে এক মাদক কারবারী আটক

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পবিপ্রবির প্রো–ভাইস চ্যান্সেলর

‘নারীর প্রতি হেনস্তার পেছনে উগ্র গোষ্ঠীর মদদ থাকতে পারে’

গাজীপুর পূবাইলে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে শিক্ষকদের শাটডাউনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, ডিফেন্সের দাবিতে একাডেমিক ভবনে তালা

স্বামী কর্তৃক স্ত্রীকে অন্য মানুষ দিয়ে ৩দিন ধরে ধর্ষণ

মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী আজিজুল হকের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত