Tuesday , 1 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বেরোবিতে হঠাৎ বাড়ল সেমিস্টার ফি, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 1, 2025 12:01 pm

 

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হঠাৎ করে সেমিস্টার ফি বাড়ানোর ঘটনা ঘটেছে। এতে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।  প্রতিবাদে তারা মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি ও ফর্ম পূরণের ফি পুনর্বিবেচনার দাবি জানান। এছাড়া অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ও ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ, এবং প্রতিটি সেমিস্টারের ফি প্রদানের সময় অন্তত ১৫ থেকে ২০ দিন আগে নির্ধারিত পরিমাণ জানিয়ে দেওয়ার দাবিও তুলে ধরেন তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই সেমিস্টার ফি বাড়ানো হয়েছে। তবে বিষয়টি তখন শিক্ষার্থীদের নজরে না এলেও সম্প্রতি তা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী উপাচার্যের মেয়াদকালে একাডেমিক কাউন্সিলে গৃহীত হয়েছিল।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষাথী সরণ সেমিস্টার ফি পুনঃবিবেচনার করার দাবি জানিয়ে  বলেন, আমাদের সেমিস্টার ফি শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থার কথা না ভেবেই, কোনো প্রকার নোটিশ ছাড়া হঠাৎ করেই  আশঙ্কাজনকহারে বাড়ানো হয়েছে। এতে বিপাকে পড়ছে বিশ্ববিদ্যালয়ের অনেক অসচ্ছল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বোঝা উচিত এখানে শুধু ধনী শ্রেণীর শিক্ষার্থীরা আসে না, অেক দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীও রয়েছে। আমরা চাই পূর্বের যে ফি ছিলো তার থেকেও যদি কমানো যায়, তাহলো ভালো নয়তো পূর্বেরটাই বহাল থাকুক।

শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামাণিক বলেন, “শিক্ষার্থীদের প্রতিটি ন্যায্য দাবির সঙ্গে আমরা একমত। আমরা ইতোমধ্যেই তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের বক্তব্য শুনেছি। শিগগিরই একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং শিক্ষার্থীবান্ধব একটি সিদ্ধান্ত আশা করা যাচ্ছে।”

তবে তিনি সম্প্রতি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রের কথা তুলে ধরে   যে কোনো চেষ্টার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন এবং বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে শান্ত থাকে, সেই দিকেও সকলকে নজর দিতে হবে।”

স্মারকলিপি প্রদান ও দাবির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করছেন। বিষয়টি এখন পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বৃক্ষরোপন কর্মসূচিতে সচিবের কাছে ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী শহিদুলের দুর্নীতির অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা হাতে আসার অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়কের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগষ্ট

কুবির বিআরটিসি বাসের সাথে ট্রাকের ধাক্কা, আহত একাধিক

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুবির বাস চালককে মারধর, আটক এক

প্রাথমিকে সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে জবিতে প্রতিবাদ কর্মসূচি

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা

কালাইয়ে যুব বিভাগের প্রাণবন্ত প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত