Friday , 13 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গৃহবধূর শরীরে গরম পানি নিক্ষেপ, গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি ঢাকায়

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 13, 2025 6:47 am

অনিক হাসান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় রান্নার ধোঁয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। রান্নার সময় চুলার ধোঁয়া পাশের ঘরে যাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে গরম পানি ছুড়ে এক গৃহবধূকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তারই চাচা শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন ওই গৃহবধূ। বর্তমানে তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১১ জুন) সকালে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার বেনিখলা গ্রামে। দগ্ধ গৃহবধূর নাম স্বপ্না আক্তার (২৭)। তিনি ওই গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী। তাদের সংসারে রয়েছে দুই সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্বপ্না আক্তার বাড়ির উঠানে রান্না করছিলেন। তিনি চুলায় ভাত বসানোর পাশাপাশি গরুর জন্য পানি গরম করছিলেন। এ সময় পাশের ঘরের বাসিন্দা ও তার চাচা শ্বশুর আবদুল খালেক মোল্লা অভিযোগ করেন যে, রান্নার ধোঁয়া তাদের ঘরে ঢুকছে এবং এতে তারা বিরক্ত হচ্ছেন। এ নিয়ে শুরু হয় বাগ্‌বিতণ্ডা।

এক পর্যায়ে কথাকাটাকাটি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ হয়ে আবদুল খালেক মোল্লা হঠাৎ রান্নায় ব্যবহৃত ফুটন্ত গরম পানি স্বপ্না আক্তারের শরীরে ছুড়ে মারেন। মুহূর্তেই স্বপ্নার শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে পুড়ে যায় এবং তিনি চিৎকার করে ওঠেন।

তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং প্রথমে দেবিদ্বার উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় রেফার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত আবদুল খালেক মোল্লা স্বপ্নার স্বামীর চাচা, অর্থাৎ গৃহবধূর চাচা শ্বশুর। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে নিন্দার ঝড় বইছে।

ঘটনার বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যেই পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

স্থানীয়রা এই ধরনের ঘৃণ্য ও নৃশংস ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরে সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ জরুরি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন

তারেক রহমানের নিরাপদ ও সসম্মান প্রত্যাবর্তন কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক

তীব্র শীতে স্থবির জনজীবন বেশি ঝুঁকিতে ডিমলার শিশু ও বয়স্করা

ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী: আসিফ নজরুল

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশ মাত্র ১০টি দেশে : জাতিসংঘ প্রতিবেদন

কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

ইরানে ঢুকে কঠিন চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স