Wednesday , 11 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ছৈলার চরে পর্যটককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, ছাত্রলীগ নেতার বিচারের দাবি

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 11, 2025 9:44 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছৈলার চর পর্যটন কেন্দ্রে এক পর্যটককে শিশু সন্তানের সামনে মারধর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১১ জুন) দুপুরে ছৈলার চর ডিসি লেকের সামনে আয়োজিত এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি পর্যটন কেন্দ্রে শিশু সন্তানের সামনে একজন পর্যটককে মারধর ও ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও ন্যাক্কারজনক। বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ছৈলার চরসহ অন্যান্য পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ৬ জুন বিকেলে আবু হাসান নামের এক পর্যটক তার দুই শিশু সন্তানকে নিয়ে ছৈলার চরে ঘুরতে গেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. অলিউল্লাহ আহাদ ও তার ভাগ্নে সায়েমের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তার উপর অতর্কিত হামলা চালায়। তারা আবু হাসানের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে পিটিয়ে আহত করে। একই দলের সদস্যরা তার বড় ভাই হায়দার আলীকেও মারধর করে গুরুতর জখম করে। বর্তমানে তিনি আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আবু হাসান, তার বড় বোন মাহমুদা বেগম, শিশু সন্তান আদিবা ও রুবায়েত সারাপ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম মোল্লা, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. পান্না মিয়া, সমাজসেবিকা মনোয়ারা বেগম, সমাজকর্মী হাবিব মিয়া, মিলন হাওলাদার, মহিবুল্লাহ প্রমুখ।
বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান, যেন দোষীরা অবিলম্বে আইনের আওতায় আসে এবং ভবিষ্যতে যেন পর্যটনকেন্দ্রগুলোতে এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কোনাবাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুঁশিয়ারির পর পাল্টা হামলা জোরদার করছে ইরান

ঐতিহ্যবাহী চরমোনাইর মাহফিল আজ থেকে শুরু

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

২ কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় ১৪৩৭ কোটি ৫৫ লাখ টাকা

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন – বিএনপি নেতা কামরুল হুদা

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদপুরে আলু বোখারা চাষের উজ্জ্বল সম্ভাবনা

চারঘাটে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নাটোর ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‍্যালি