Monday , 19 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নওগাঁয় ৬ কেজি গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 19, 2026 9:42 am

মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২৫ লিটার দেশীয় মদসহ মোট ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের বিশেষ টিম এই অভিযানগুলো পরিচালনা করে।

জেলা গোয়েন্দা শাখার একটি টিম সকাল ৯:৩০ মিনিটে বদলগাছি থানাধীন চক গোপাল এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ বাবু (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার আবু হোসাইন ওরফে উজ্জ্বল (৪০) এর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন রাত ১০:৩০ মিনিটে ডিবি পুলিশের অপর একটি টিম পত্নীতলা থানাধীন কুন্দন গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নুর ইসলাম (৩৩) এবং তার সহযোগী ওমর ফারুক (৩৯) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে মহাদেবপুর থানা পুলিশের পৃথক অভিযানে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজনকে ২৫ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অন্য দুইজনকে মাদক বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জেলাজুড়ে মাদকবিরোধী এই অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। তিনি মাদকের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জেলাবাসীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

গাবতলীতে সাবেক ও বর্তমান ছাত্রশিবিরের উদ্যোগে প্রীতি সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬১

৩ দফা দাবি বাস্তবায়নের কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি

নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

চরপাড়া থেকে জামালপুর-ভর্তি জালিয়াতির জাল কই থামবে?

নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

বানারীপাড়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

শিবচরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু