আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়ীয়া-১( নাসির নগর) সংসদীয় ২৪৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনাব মোঃ ইকবাল চৌধুরীর আনুষ্ঠানিক নির্বাচনী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলার শ্রেষ্ঠ শালিসকারক ও গ্রাম্য বিচারক পুরষ্কারে ভূষিত বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চার বারের সফল, জনপ্রিয় চেয়ারম্যান ও সদ্য ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগকারী জনাব মোঃ ইকবাল চৌধুরী ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর ২৪৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচন অংশ গ্রহণের লক্ষ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসির নগর সদরে স্থানীয় বাজারে তার নিজস্ব কার্য্যালয় হল রুমে স্থানীয় ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বতন্ত্র প্রার্থী জনাব ইকবাল চৌধুরী।

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন বলে আশ্বস্ত করে জনাব ইকবাল চৌধুরী বলেন বলেন, আমি কোন গোষ্ঠী বা সুবিধাভোগী মহলের প্রতিনিধি নই, আমি নাসিরনগরের সাধারণ মানুষের প্রার্থী। কৃষক, শ্রমিক, যুবক,নারী ও নির্যাতিত মানুষদের পক্ষে কথা বলতেই নির্বাচনে অংশ নিচ্ছি। জাতীয় সংসদে গিয়ে আমি দল-মত নির্বিশেষে জনগণের

অধিকার ফিরিয়ে আনতে নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল ভুমিকা পালন করবো।
তিনি আরো বলেন, “এই নির্বাচন ক্ষমতার জন্য নয়, এটি মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনার সংগ্রাম। নাসির নগরের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার একমাত্র শক্তি। ”

উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ ওয়াজ্জিল চৌধুরী, এল,এস,সি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মোঃ শাহনেওয়াজ চৌধুরী, ব্যারিস্টার জেরিন চৌধুরী, সাবেক বিএনপি নেতা ইসমাইল মিয়া, সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ শত শত সমর্থক ও নেতাকর্মী।

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস!

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঈদগাঁও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

চৌদ্দগ্রামে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা শিশু কিশোরদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৬ হাজার টাকা জরিমানা