Tuesday , 13 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 13, 2026 2:18 pm

জাবি প্রতিনিধি:

‎বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের দেওয়া নিকাববিরোধী মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রী সংস্থা।

আজ (‎মঙ্গলবার) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকরা। এসময় তারা মোশাররফ ঠাকুরের বক্তব্যের প্রতিবাদ করেন।

‎মানববন্ধনে জাকসুর কার্যকরী সদস্য ফাবলিহা জাহান তার বক্তব্যে বলেন, “আমাদের নৈতিক দায়িত্ব যে যারা বাংলাদেশে এবং বিশেষত ২৪ পরবর্তী বাংলাদেশে যেখানে আমরা ফ্যাসিবাদের কোন ঠাই দেখতে চাই না, হিজাব ফোবিয়া চাই না। গতকাল তথাকথিত এক বিএনপি নেতা মোশারফ আহমেদ ঠাকুর সে তার একটি সেমিনারে বক্তব্য দিয়েছে যে মুসলিম নারীদের যে নিকাব আমাদের সম্ভ্রম যেটা আমাদের আত্মপরিচয়ের একটা উৎস সেই সেই আত্মপরিচয়ের উৎসকে তিনি খুবই নোংরা ভাষায় আমাদের পরিচয় করিয়েছেন। তিনি বাংলাদেশের মুসলিম নারী সমাজকে ইহুদির ইহুদিদের বেশ স্বাদের সাথে তুলনা করেছেন। আমি এটার তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন “বিগত ফ্যাসিবাদের সময়ে খুনি হাসিনার আমলে আমরা দেখেছি যে কিভাবে হিজাব পরিহিত নারীদেরকে পরীক্ষার হলে, অফিসে,অফিসের চাকরির ভাইবায় হেনস্থার শিকার হতে হয় এবং এটা এখনো চলমান, খুবই লজ্জার সাথে বলছি এটা এখনো চলমান।

মানববন্ধনের বেগম রোকেয়া হল সংসদের এজিএস ফাহমিদা সুলতানা সওদা বলেন ” ৯০% মুসলিম জনসংখ্যা দেশে যদি হিজাব নিয়ে এরকম ন্যাক্কারজনক কথা শুনতে হয় এর চেয়ে দুঃখ জনক আর কিছুই হতে পারে না। আমরা পোশাকের স্বাধীনতার কথা বলি, যারা হিজাব বা নিকাব পরে না তাদের পোশায় নিয়ে কেউ কথা বললে পুরো বাংলাদেশ ছেয়ে যায় কিন্তু আমরা যারা হিজাব নিকাব পরি তাদের পোষাক নিয়ে কটুক্তি করলে সেরকম কোনো প্রতিবাদ দেখা যায় না। আমরা দেখেছি ভাইবা বোর্ডে এরকমও বলা হয়েছে যে, নিকাব না খুললে ভাইবায় ফেইল করিয়ে দেয়া হবে। ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা এগুলা কখনই মেনে নিতে পারি না। আমরা মোশাররফ আহমেদ ঠাকুরের মন্তব্যের তীব্র নিন্দা জানাই।”

সমাপনী বক্তব্যে ছাত্রী সংস্থার সভানেত্রী জন্নাতুল ফেরদৌস তিনটি দাবির কথা উত্থাপন করেন। এসময় তিনি বিএনপি নেতাকে আগামীতে এধরনের বক্তব্য থেকে বিরত থেকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সেইসাথে এবিষয়ে বিএনপির অবস্থান জানতে চান। সেইসাথে নারীদের নিরাপত্তার বিষয়ে ইন্টেরিম সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এসময় বক্তারা আততায়ীর গুলিতে নিহত হওয়া শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদীতে আউস ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন

লালপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ঘটনায় তিনজন গ্রেফতার

কুবির সাথে ‎জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত

ববির অন্তবর্তিকালীন ভিসি থেকে পূর্নাঙ্গ ভিসি রাবি অধ্যাপক ড. তৌফিক আলম

শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা

কটিয়াদীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অনিয়ম স্বেচ্ছাচারীতা দুর্ণীতির অভিযোগ সহকারী শিক্ষিকার

জাবিতে বাড়ানো হলো বিভাগ ভিত্তিক আসন সংখ্যা

কুয়াকাটায় “গুড নেইবার্স” এর আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

মোংলায় হাতপাখার নির্বাচনী প্রচারণা