Wednesday , 17 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

তারেক রহমানের বাংলাদেশ আগমন উপলক্ষে পূবাইল থানা যুবদলের আনন্দ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 17, 2025 4:14 pm

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ তারিখ বাংলাদেশ আগমন উপলক্ষে গাজীপুরের পুবাইল থানার মাজুখান বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পুবাইল থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলটি মাজুখান বাজার থেকে শুরু হয়ে মাজখান পশ্চিমপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে যুবদল ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুবাইল থানা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান,পূবাইল থানা যুগ্ম আহ্বায়ক সোহেল খান, ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাত্তার মোল্লা, ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার সরকার, ৪১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক হোসেন মোল্লা এবং ৪০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকারসহ যুবদলের আরও অনেক নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তারেক রহমানের দেশে আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজাপুরে পৃথক কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই ভাগে বিভক্ত বিএনপি

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে নবাগত এমপির ইফতার ও মতবিনিময়

ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে খামেনি পুত্র মোজতবা

বেগমগঞ্জে জাকির হত্যা মামলার আসামি রাকিব গ্রেপ্তার

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এবি পার্টির র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌

চারঘাটে পৌরসভা মাস্টার প্ল্যান সংক্রান্ত বিষয়ে পরামর্শকরণ সভা

ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস

চরভদ্রাসনে প্রতিবন্ধী অটোচালক ইব্রাহীমের জীবনে অন্ধকার সমাজের বিত্তবানদের সহায়তা প্রার্থনা