Saturday , 13 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 13, 2025 3:07 pm

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফখরুল ইসলাম মৃধার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়জিদুর রহমান।

সভায় বিশেষ অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, বানারীপাড়া থানার উপ-পরিদর্শক কবির হোসেন, সাংবাদিক জাকির হোসেন, উপজেলা ছাত্র প্রতিনিধি মো. সাব্বির হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।

সভা বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এবং বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. বায়জিদুর রহমান বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাদানে যেসব সীমাবদ্ধতা ও ঘাটতি রয়েছে, তা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দূর করা সম্ভব।”

সভায় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি রোগী ও সাধারণ মানুষের সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসনিক সমন্বয় ও সামাজিক অংশগ্রহণ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাউফলে নবগঠিত যুবদলের মতবিনিময় ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

কুয়াকাটায় সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী

লাল পরীর ঘরে ফেরা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী মামলার আসামি জসিম গ্রেফতার

দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে গরুসহ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

উন্নত, দুর্নীতিমুক্ত বাউফল গড়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ- ড. শফিকুল ইসলাম মাসুদ