Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুবিতে ৩ দিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মশালা’ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 6, 2025 6:09 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) শুরু হয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির কনফারেন্স রুমে এ কর্মশালা সমাপ্ত হয়।

আয়োজকদের তথ্যমতে, কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। স্কেলিং আপ নিউট্রিশন (সান) ও গ্লোবাল অ্যালাইন্স ফর ইমপ্রুফড নিউট্রিশন (গেইন) এর উদ্যোগে এবং ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ (YCSBD) ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘প্রভাতী’-র সার্বিক সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রথম দিনে অংশগ্রহণকারীদের নেতৃত্বের যাত্রা, খাদ্য ব্যবস্থার মৌলিক ধারণা এবং নিজেদের কমিউনিটির বাস্তবতা বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয় দিনে খাদ্য ব্যবস্থায় প্রভাব বিস্তারকারী জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়া, নীতিনির্ধারণে তরুণদের ভূমিকা এবং অ্যাডভোকেসি কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও কার্যকর যোগাযোগ ও মানসম্মত উপস্থাপনার কৌশল শেখানো হয়। তৃতীয় দিনে যৌথ ক্যাম্পেইন পরিকল্পনা, সমস্যা বিশ্লেষণ, কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের ধাপভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।

তিনদিন ব্যাপি অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন সান ইয়ুথ নেটওয়ার্কের তিনজন প্রশিক্ষক। তারা হলেন – মো. রাব্বী, গাজী আশিকুল ইসলাম এবং মো. রফিকুল ইসলাম রাকিব।

কর্মশালায় কুমিল্লা জেলার ফুড সেফটি অফিসার মো. জুয়েল মিয়া বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিতে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবিধি উপেক্ষার ফলে তিন ধরনের ঝুঁকির সম্মুখীন তৈরি হয় বায়োলজিক্যাল, ফিজিক্যাল ও কেমিক্যাল। এসব ঝুঁকি এড়াতে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের প্রতিটি ধাপে সতর্কতা ও সঠিক নিয়ম অনুসরণের ওপর জোর দেওয়া উচিত।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রভাতী-র আহ্বায়ক ও কর্মশালা পরিচালনা কমিটির সদস্য আহমাদ আব্দুল্লাহ তারেক বলেন, ‘অংশগ্রহণকারীদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় উপস্থিতির মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষে সভা অনুষ্ঠিত

টেস্ট র‌্যাংকিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

শেখ হাসিনার পতনের দিন ছিল রংপুরে বাঁধনহীন বিজয় উল্লাস

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

কালিহাতী শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী

আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু