Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শৈলকুপায় বিসিআইসি সার ডিলার এসোসিয়েশন’র সভাপতিকে শোকজ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 12:39 pm

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় বিসিআইসি সার ডিলার এসোসিয়েশন’র সভাপতি নোমান পারভেজকে শোকজ করেছে কৃষি অফিস।

ডিলারদের কাছ থেকে সরকারী ভর্তুকীর শত শত টন সারের( ডিএপি) হদিস না পাওয়া, তথ্য গোপন করা সহ কৃষকদের কাছে বিতরণ না হওয়ায় প্রান্তিক চাষীদের মাঝে অসন্তোষ, হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্যোশাল মিডিয়া সহ মেইনস্ট্রিম গণমাধ্যমে এসংক্রান্ত খবর প্রকাশ হয়েছে। সেসব ঘটনায় শৈলকুপার ৭নং হাকিমপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ও এসোসিয়েশনর সভাপতি নোমান পারভেজ মোল্লা কে এই শোকজ বা কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

সূত্র জানিয়েছে, ডিএপি সার নেই ও সংকট চলছে বলে যেসব তথ্য জানিয়েছেন ডিলার নোমান পারভেজ তা সত্য নয় উল্লেখ করে শোকজে জবাব চাওয়া হয়। তার বিভ্রান্তিকর তথ্যে কৃষক অসন্তোষ সহ তাদের মাঝে হতাশা ছড়িয়ে পড়তে পারে বলে শোকজে বলা হয়েছে।

এমন স্পর্শকাতর নানা প্রসঙ্গ সামনে আসায়, কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখ্যা চাওয়া হয় শোকজে।
মঙ্গলবার রাতে এই শোকজ নোটিশ দেয়া হয় বলে কৃষি অফিসের দপ্তর নিশ্চিত করেছে।

সম্পূর্ণ কৃষি নির্ভর শৈলকুপায় সারের কৃত্রিম সংকট কাটাতে ও কৃষকদের দোরগড়ায় দ্রুত সার পৌছে দিতে সরকারী উদ্যোগ যাতে প্রশ্নবিদ্ধ না হয়, দীর্ঘদিন ধরে তেমন দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় সচেতন মহল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এমন পরিস্থিতিতে বিতর্কিত হয়ে পড়া অসাধু ও অতি মুনাফা লোভী ডিলারদের বিরুদ্ধে এই পদক্ষেপ শুরু হওয়াকে আশার আলো হিসাবে দেখছে কৃষকেরা।

প্রান্তিক চাষীদের অনেকে বলছে, দোষী ডিলাররা সাজা পেলে সার নিয়ে তাদের ভোগান্তি আর বাড়তি খরচ বন্ধ হবে। তারা ডিলারদের স্ব স্ব ইউনিয়নে না থাকা নিয়ে হতাশা জানিয়ে বলছেন, ডিলাররা যেন তাদের নিজ নিজ ইউনিয়নে থাকে।

শৈলকুপার বিসিআইসি সার ডিলার ও সমিতির সভাপতি নোমান পারভেজ ওরফে নোমান মোল্লা এর আগে একাধিকবার ভ্রাম্যমান আদালাতে দোষী সাব্যস্ত হয় এবং জরিমানা আদায় করা হয়। সার গোপনে বিক্রি সহ ডিলার নীতিমালা না মানার কারণে জরিমানা আদায় করা হয়।

প্রসঙ্গত শৈলকুপায় পেঁয়াজ চাষের ভরা মৌসুমে ডিলারদের কাছ থেকে সরকারী ভর্তুকী মূল্যের সার (ডিএপি) না পাওয়ায় কৃষকদের মাঝে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে।
শৈলকুপার বেশকিছু ডিলার সার কেলেঙ্কারী ও অনিয়মের সাথে জড়িত রয়েছে বলে কৃষকদের অভিযোগ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ

পবিপ্রবিতে শিক্ষকদের শাটডাউনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, ডিফেন্সের দাবিতে একাডেমিক ভবনে তালা

রংপুরে আসন পুনঃনির্ধারণে জনরোষ, সদর আসনেই চাই ৯নম্বর ওয়ার্ড

যানজট নিরসনে রাজধানীতে ‘জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল’

শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে গণ সংবর্ধনা

‘বিএনপিকে কখনো জাতির কাছে ক্ষমা চাইতে হয়নি’

মাদারীপুরে পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মাহে রমজান উপলক্ষ্যে জাবির আইন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানববন্ধন প্রতিবাদের মুখে রেলওয়ে উচ্ছেদ অভিযান স্থগিত