Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

লালমনিরহাটের পাঁচ থানার ওসি একযোগে বদলি: নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনে রদবদল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 8:07 am

মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের (৫)পাঁচটি থানার ইনচার্জ (ওসি)কে একযোগে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) মধ্যরাতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বদলিকৃত থানা গুলো হলো: লালমনিরহাট সদর থানা, আদিতমারী থানা, কালীগঞ্জ থানা, হাতিবান্ধা থানা, পাটগ্রাম থানা।

এদিকে, হঠাৎ একযোগে পাঁচ থানার ওসি বদলি হওয়ায় জেলা পুলিশ প্রশাসনে নতুন করে নড়াচড়া দেখা দিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে, এই পাঁচ থানায় নতুন হিসেবে যারা যোগ দিচ্ছেনঃ ১,লালমনিরহাট সদর থানাঃ জনাব মোঃ আব্দুল মতিন, বিপি নং ৭৮০২০৬ ৯৮৮৭, নিজ জেলা নওগা।

২, আদিতমারী থানাঃ জনাব মোঃ নাজমুল হক, বিপি: ৮৪১১১৪৪১৭৫, নিজ জেলা: নীলফামারী।

৩, কালীগঞ্জ থানাঃ জনাব মোঃ আবু সিদ্দিক, বিপি: ৮৩১১১৪২৯২৪, নিজ জেলা: নেত্রকোনা।

৪, হাতিবান্ধা থানাঃ জনাব শাহিন মোহাম্মদ আমানুল্লা, বিপি: ৭৭০৬০৯৮৪১৮, নিজ জেলা: ময়মনসিংহ।

৫ পাটগ্রাম থানাঃ জনাব মোঃ নাজমুল হক, বিপি: ৮৩১১১৩৮১০৭, নিজ জেলা: নাটোর।

উল্লেখ্য, লালমনিহাট জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, গত শনিবার (২৯ নভেম্বর) সকালে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি যোগদানের পরপরই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুর সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের ভর্তি সহায়তা কেন্দ্র উদ্বোধন

তেল না পেয়ে ক্ষোভে নিজের মোটরসাইকেল ভাঙলেন ব্যবসায়ী

বাঘাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আজও বেড়েছে কিশোরগঞ্জে নদ-নদীর পানি

জাবিতে নানা নাটকীয়তার পর ফের বহাল পোষ্য কোটা

ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কি অপরাধ ছিল এ শিশুর?- নিখোঁজের চার দিন পর উদ্ধার আনাসের লাশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজানে গোলাম আকবর খোন্দকারের জনসমাবেশ অনুষ্ঠিত

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে কাকরাসহ দুই বনজীবী আটক

ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল ফেরত, পুনরায় খাবারযোগ্য চাল বিতরণ শুরু