Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 10, 2025 3:57 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আজ সোমবার (৯ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাধারণত প্রতি সোমবার রাতে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও, এবার এটি “জরুরি বৈঠক” হিসেবে ডাকা হয়েছে।

তবে বৈঠকের আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, জরুরি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতেই এ বৈঠক আহ্বান করা হয়েছে।

সূত্রের মতে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন, জুলাই সনদ ইস্যু, গণভোট এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা সংক্রান্ত মতপার্থক্য নিরসনের বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হতে পারে।

দলীয় নীতিনির্ধারকদের মতে, এই বৈঠক থেকে দলের পরবর্তী দিকনির্দেশনা ও কৌশলগত সিদ্ধান্ত আসতে পারে, যা আগামীর রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মোংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারীর আগমনে স্বাগত মিছিল

চারঘাট উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে শিমুল সরকারের বিকল্প নেই: তৃণমূলের দাবি

বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি : নোবিপ্রবি উপাচার্য

কুড়িগ্রামে দলিল লেখক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান

বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান