আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

কুয়েটে স্মার্ট সেবা সম্প্রসারণে গেট এইড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং গেট এইড লিমিটেডের স্টার্টআপ ‘ইওর ক্যাম্পাস’ -এর মধ্যে একটি “সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত” হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের *ভাইস-চ্যান্সেলরের দপ্তরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী।

বিশেষ অতিথি ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।

সমঝোতা স্মারকের আওতায় গেট এইড লিমিটেড কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের জীবনযাপনকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন *স্মার্ট সেবা* প্রদান করবে। এসব সেবার মধ্যে রয়েছে— *ভেন্ডিং মেশিন, ওয়াশিং স্টেশন, স্মার্ট লকার, ও স্মার্ট বিন* স্থাপন ও পরিচালনা। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে দৈনন্দিন প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করতে পারবেন।

সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন *রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া*, আর গেট এইড লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন তাদের স্টার্টআপ *‘ইওর ক্যাম্পাস’-এর প্রজেক্ট হেড মুনিম রহমান ম্যারিন।*

অনুষ্ঠানে কুয়েট ও গেট এইড লিমিটেডের স্টার্টআপ ‘ইওর ক্যাম্পাস’-এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উভয় পক্ষই আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জীবনযাপন ও ক্যাম্পাস ম্যানেজমেন্টে নতুন মাত্রা যোগ হবে।

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ