Wednesday , 5 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি, শিবচরে সমর্থকদের বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 5, 2025 6:34 am

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর-১ (শিবচর) আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলীয় মনোনীতদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার নাম ছিল।

তবে “অনিবার্য কারণবশত” তার মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে মনোনয়ন স্থগিতের প্রতিবাদে আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে শিবচর পৌর এলাকার ৭১ সড়কে বিক্ষোভ সমাবেশ করছে কামাল জামান নুরুদ্দিন মোল্লার সমর্থকরা। বিক্ষোভকারীরা ‘নোমিনেশন ফিরিয়ে দাও’ দাবিতে স্লোগান দেন এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল

মেট্রোরেল দুর্ঘটনায় প্রাণহানি

কালাইয়ে যুব বিভাগের প্রাণবন্ত প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় কাঁপছে ইরান

ঐতিহাসিক গণ-অভ্যুত্থান উপলক্ষে জাবিতে শুদ্ধ-স্বরের বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

‎চৌহালিতে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে ফ্রি ক্লাস ও বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ডিমলায় ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন