আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

সুদানে গণহত্যার প্রতিবাদে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন

মো: সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধি:

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে চলমান গণহত্যা বন্ধ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।

রবিবার (২ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির মানবাধিকার কর্মীরা গণহত্যা বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার জন্য বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বলেন, “নানা কারণে বিভিন্ন দেশের সংঘাত থেকে শুরু করে গৃহযুদ্ধে বলি হয় নারী, শিশু ও সাধারণ মানুষ। সুদানে যে জাতিগত নিধন চলছে, তা নিয়ে বৈশ্বিক পর্যায়ে তেমন কোনো আলোচনা নেই। মানবতা কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শের ভেতর সীমাবদ্ধ থাকতে পারে না। সকল মজলুমের পক্ষে অবস্থান নেওয়া একজন মানুষের নৈতিক ও মানবিক দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি সকল অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান বজায় রাখবে।”

সদস্য নিং ম বলেন, “সুদানে সংঘটিত গণহত্যার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই সেখানকার গৃহসংঘাত ও এর ফলে সৃষ্ট গণহত্যা বন্ধ হোক এবং মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হোক। আমরা রক্তপাত চাই না, শান্তি চাই।”

আরেক সদস্য ফয়সাল মাহমুদ বলেন, “সুদানে যে গণহত্যা সংঘটিত হচ্ছে তা ১৯৪৮ সালের ‘জেনোসাইড কনভেনশন’ অনুযায়ী স্পষ্টতই গণহত্যা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ।”

দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, “সুদানের দারফুরে যে মানবিক সংকট চলছে, তার দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বিচারে হত্যা অবিলম্বে বন্ধ করে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আন্তর্জাতিক সব পক্ষকে এ সংকট সমাধান ও সুদানের মানুষের অধিকার নিশ্চিতে এগিয়ে আসতে হবে।”

সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, “মানবাধিকারের কোনো বর্ণ নেই। সব বর্ণের মানুষের জন্য মানবাধিকার সমান। আমরা গাজায় গণহত্যা দেখেছি—গণমাধ্যমে গাজার চিত্র দেখি, কিন্তু সুদানে আড়াই বছর ধরে চলা গণহত্যার চিত্র দেখি না। সুশীল সমাজেও এ নিয়ে কোনো কথা হয় না—হয়তো এজন্য যে, সুদানের জনগোষ্ঠীর গায়ের রঙ কালো। আমাদের মনে রাখতে হবে, তারাও মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। জাতিসংঘ ইতিমধ্যে সুদানের গণহত্যাকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট হিসেবে ঘোষণা করেছে। এই সংকট সমাধানে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে এবং দায়বদ্ধতার জায়গা থেকে সুদানে গণহত্যা বন্ধ করে দ্রুত শান্তি প্রতিষ্ঠা করতে হবে।”

এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি একটি মানবাধিকার সংগঠন, যা অধিকার রক্ষা ও বিভিন্ন ঘটনায় নিয়মিত প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে থাকে।

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ