আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

নজরুল বিশ্ববিদ্যালয়ে “ছাত্র সংসদ: প্রত্যাশা ও সম্ভাবনা” বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ছাত্র সংসদ: প্রত্যাশা ও সম্ভাবনা” শীর্ষক বিশেষ অনুষ্ঠান।
সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে সন্ধ্যা থেকে শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রসংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি ও বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশ নেন।
আয়োজনের ১ম পর্বে অনুষ্ঠিত হয় সংসদীয় বিতর্ক। সংসদীয় বিতর্কের মোশন ছিলো ‘ছাত্র সংসদ নির্বাচন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে।’ বিতর্কে পক্ষ ও বিপক্ষ দলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্ক শেষে উপস্থিত অতিথিদের কাছে ছাত্র সংসদে নিয়ে তাদের মন্তব্য জানতে চাওয়া হয়।
আয়োজনের ২য় পর্বে অনুষ্ঠিত হয় পলিসি বিতর্ক। যেখানে শিক্ষার্থীরা ছাত্র সংগঠনের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্ন করেন। এসময় শিক্ষার্থীরা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবিরের কাছে ৫ আগষ্টের পরও ক্যাম্পাসে গুপ্তভাবে রাজনীতি করার কারণ এবং পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চান। পাশাপাশি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদকে ট্যাগিংয়ের রাজনীতির বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করেন উপস্থিত শিক্ষার্থীরা। প্রশ্ন-উত্তর পর্ব চলাকালীন ছাত্রশিবির ও ছাত্রদল দুই পক্ষের মাঝে কয়েকবার বাগবিতণ্ডাও সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেন এবং লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ অলি উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সদস্য ঐশ্বর্য সরকার, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়া, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোছাঃ জান্নাতী বেগম, আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী জেনাস ভৌমিক, ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি নূর আলম নাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ