Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 30, 2025 9:38 am

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটো রিক্সা সংঘর্ষে ফজলু মিয়া(৬৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন। নিহত ফজলু মিয়া কালিকাপুর ইউনিয়ন কিং চুপুয়া গ্রামের মৃত জয়নাল আবদিনের ছেলে।আহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী শরিফ (৩০) রুনা(২৪) রনি (২৮)।

তথ্যটি শুক্রবার দুপুরে নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়ন আমান গন্ডা এলাকায়।

নিহত ফজলু মিয়ার ভাতিজা জাহিদুল ইসলাম জানান আমার কাকা মিরশান্নী বাজার থেকে আমানগন্ডায় যাত্রী নামিয়ে দিয়ে উল্টো পথে আসার সময় চট্টগ্রামগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো ব ১৯-২৪৩০) অটো রিক্সাকে সজোরে ধাক্কা দিলে মহাসড়কে নিছে ছিটকে পড়ে। এসময় অটো চালক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান অটোচালক ফজলু মিয়া ঘটনাস্থলে নিহত হয়েছেন। অফর মাইক্রোবাসের তিন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার এস আই চন্দন সাহা জানান নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মাইক্রোবাসটি থানা হেফাজতে জব্দ রয়েছে ।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বিশ্ববিদ্যালয়ে আর ফেরা হলো না শিক্ষার্থী রাশেদের

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহজাদপুরে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষ বিতরণ কর্মসূচী উদ্ধোধন

প্রায় ৫০ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও একজনের মৃত্যু

চারঘাটে পৌরসভা মাস্টার প্ল্যান সংক্রান্ত বিষয়ে পরামর্শকরণ সভা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় পূর্ণাঙ্গ দানোত্তম চীবর দান অনুষ্ঠান

রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা

কোম্পানীগঞ্জ ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমানের ইন্তেকাল, জানাজা সকাল ১১ টায়