Sunday , 17 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুলিয়ারচরে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছ রাতারাতি ৪০ ফিট দূরে পুকুরে

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 17, 2025 8:12 am

মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রাম। গত কয়েকদিন আগেও একটি কাঁঠাল গাছ ছিল রাস্তার পাশে। কিন্তু রাতারাতি এটি অন্তত ৪০ ফিট দূরত্বে পাশের পুকুরের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে।

শনিবার (১৬ আগষ্ট) বিকালে সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রামে এখনো গাছটি পুকুরের মধ্যে দেখা যাচ্ছে। দেখে বুঝার উপায় নেই যে, এটি রাস্তার পাশে ছিল। মনে হয় গাছটির জন্ম হয়েছে এই পুকুরের মধ্যে। এ ঘটনাটি জানাজানি হলে গ্রামে কৌতূহল তৈরি হয় মানুষের মধ্যে।

গ্রাম ছাড়িয়ে এই খবরটি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়ও। মুহূর্তে মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই রাস্তায় যারাই চলাচল করেন তারাই থমকে দাঁড়ান এটি দেখার জন্য।

সরেজমিন গিয়ে দেখা যায়, কয়েকজন মানুষ কৌতূহলী হয়ে গাছটি এদিক সেদিক তাকিয়ে দেখছেন। সড়কের পাশেই লাগোয়া পুকুর। মধ্যে দাঁড়িয়ে আছে গাছটি। রাস্তা দিয়ে চলাচলের সময় কেউ গাড়ি থামিয়ে এটি দেখে বুঝার চেষ্টা করছেন। স্বাভাবিক ও অস্বাভাবিক এটি নিয়ে দুইটি পক্ষ তৈরি হয়েছে। কেউ এটিকে প্রকৃতির খেয়ালিপনা আবার কেউ এটিকে অলৌকিক বলেও ধারণা করছেন। প্রতিদিন এটিকে দেখার জন্য আসছ মানুষ। এলাকাবাসী জানান, এর আগে এমনটি তারা কখনো দেখেননি।

মাইজারচর গ্রামের আবুল কাশেম, কবির, শফিকুল বলেন, আমরা এর আগে কখনো এমনটি দেখিনি। এটি দেখার পরে এবং গাছটি যেভাবে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে অলৌকিক কিছু।

একই এলাকার বাসিন্দা আক্কাস, রুবেল, সবুজ মিয়া বলেন, আসলে এটি অলৌকিক মনে করছি না আমরা। ঘটনার আগের রাতেও আমরা বিকালে এটি রাস্তার পাশে দেখেছি। রাতে প্রবল বৃষ্টিতে নিচের মাটি সরে গিয়ে হয়তো এতটা দূর চলে গেছে। মাটির ভারে এবং পুকুর গভীর থাকায় এমনি হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

মোংলায় হাতপাখার নির্বাচনী প্রচারণা

চায়ের দোকানে বসে অনলাইনে জুয়া, গ্রেপ্তার ৫

খুবিতে রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে স্বাধীন ও তুহি

ঝালকাঠিতে তারেক রহমানের ৩১ দফা প্রচারে ও ধানের শীষে ভোটের আহ্বান

দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান

পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

কুড়িগ্রামে ব্যারিস্টার ফুয়াদ এর আগমন উপলক্ষে মতবিনিময় সভা

৩ আগস্ট দেশের প্রথম দখলদার স্বাধীন ক্যাম্পাস হিসেবে ইতিহাস গড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

জিয়াউর রহমানের চেতনায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক ওমর আলীর