Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুয়াকাটা সমুদ্র সৈকতে লঘুচাপের প্রভাব

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 28, 2025 1:25 pm

 

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

গত ২৪ ঘণ্টা ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উচ্চতায় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে।
সৈকতের বালিয়াড়ি প্রায় পুরোটাই তলিয়ে গেছে জোয়ারের পানিতে।

ঢেউগুলো এতটাই শক্তিশালী যে, বারে বারে সৈকতের কাছাকাছি দোকানপাট ও স্থাপনাগুলোর দিকে ধেয়ে আসছে। অনেক দোকানেই জল ঢুকে পড়েছে এবং ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। সৈকতে পর্যটকদের আনাগোনা একেবারেই নেই, কারণ স্থানীয় প্রশাসন মাইকিং করে পর্যটকদের সৈকত থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে।

স্থানীয়দের মধ্যে এক ধরণের ভীতি কাজ করছে। বিশেষ করে যারা সৈককত সংগগ্ন এলাকায় বসবাস করেন, তারা বেশি চিন্তিত। ইতিমধ্যেই কয়েকটি স্থানে বাঁধের দুর্বল অংশগুলোতে ভাঙন দেখা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ছোট ছোট মাছ ধরার নৌকাগুলো নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, এবং জেলেরা সাগরে যেতে পারছেন না। আবহাওয়া অফিস থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে, যা পরিস্থিতি কতটা নাজুক, তা নির্দেশ করে।

প্রশাসন থেকে জানানো হয়েছে, তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যেকোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত রয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে।

কুয়াকাটার পরিস্থিতি এখনও বেশ সংকটজনক। প্রশাসন বলেন আশা করি দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা, সন্দেহ মির্জা ফখরুলের

চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু

কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের ১৩তম চার্টার্ড দিবস উদযাপন

জাবির বটতলায় হোটেলে অগ্নিকাণ্ড, ১ কর্মচারী আহত

গাছ উপড়ে ফেলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

উপাচার্যের লিখিত আশ্বাসে ২৫ঘন্টা পর অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা

সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয় সরকারকে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

চৌদ্দগ্রামে চিওড়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কুয়েতে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা