Tuesday , 22 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সংবর্ধনা পেলেন দারিদ্র্যকে জয় করে জিপিএ ৫ প্রাপ্ত আছিয়া

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 22, 2025 7:16 am

 

দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

দারিদ্র্যকে হার মানিয়ে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী আছিয়া আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সাম্প্রতিক দাখিল পরীক্ষায় কিশোরগঞ্জের নিকলী সদর কুর্শা গ্রামের ইবনে তাইমিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার ছাত্রী আছিয়া উপজেলার একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী হিসেবে আলোচনায় আসেন। দারিদ্র্যকে জয় করে জিপিএ ৫ পেয়েছেন। এই খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিক্ষানুরাগীরা তার সাহস ও সাফল্যের প্রশংসায় ভাসান সকলে।

এর ধারাবাহিকতায় আলতাফ নিসা ফাউন্ডেশন এর উদ্যোগে আজ ২১শে জুন সোমবার কুর্শা ইবনে তাইমিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার একটি হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মাওলানা মোঃ দেওয়ান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেহানা মজুমদার মুক্তি।

দাখিল পরীক্ষায় উপজেলা জুড়ে একমাত্র জিপিএ ৫ পাওয়ার কৃতিত্ব অর্জনের জন্য আলতাফ নিসা ফাউন্ডেশনর পক্ষ থেকে আছিয়া আক্তারের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট এবং ল্যাপটপ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেহানা মজুমদার মুক্তি,সেইসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, অত্র মাদরাসার পরিচালকসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলতাফ নিসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রুবেল বলেন, দারিদ্র আছিয়া আক্তার পিতৃহীন তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তার সফলতায় আমরা আনন্দিত। আছিয়ার পুরো শিক্ষার ব্যায় এবং পরিবারের ভরনপোষণের দায়িত্ব আলতাফ নিসা ফাউন্ডেশন বহন করবে বলে জানিয়েছেন তিনি।

আচমকা এমন ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত আছিয়া বলেন, “আমি কখনো ভাবিনি আমার জীবনের কষ্ট আর সংগ্রামের কথা এত মানুষ জানবে। এই ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে।” আরও প্রত্যাশাব্যাক্ত করে বলেন আমিও বড় হয়ে মানুষের পাশে দাড়াতে চাই।

সর্বশেষ - জাতীয়