Saturday , 28 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শ্রীলঙ্কায় সিরিজ খোয়ালো বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে লজ্জার হার

 

মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধিঃ

শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় তো দূরের কথা, অন্তত লড়াইটুকুও ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৭৮ রানে হেরে সিরিজ খুইয়ে ফিরেছে টাইগাররা।

কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৪৭ রান। জবাবে শ্রীলঙ্কা তাদের ইনিংসে তোলে ৪৫৮ রান-তাতে ২১১ রানের বড় লিড পায় স্বাগতিকরা।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই চাপে ছিল। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১১৫ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ, তখনও ৯৬ রানে পিছিয়ে। বাকি ৪ উইকেট নিয়ে লড়াই করে ইনিংস ব্যবধানে হার এড়ানো ছিল কঠিন চ্যালেঞ্জ।

চতুর্থ দিনের শুরুতেই শেষ হয়ে যায় আশা। একমাত্র স্বীকৃত ব্যাটার লিটন দাস দিনের শুরুতে ৪ বল খেলে ১৪ রানে বিদায় নেন। এরপর একে একে ফেরেন বাকি ব্যাটাররাও। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৩৩ রানে।

শ্রীলঙ্কার স্পিনার প্রবাথ জয়াসুরিয়া ছিলেন বাংলাদেশ ব্যাটিংয়ের সবচেয়ে বড় বাধা। দুই ইনিংসেই তার নিয়ন্ত্রিত বোলিংয়ে কাঁপে টাইগাররা।

সিরিজের প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় ম্যাচের এই বিশাল পরাজয় আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো, টেস্ট ক্রিকেটে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। বিশেষ করে টপ অর্ডার ব্যাটিং ও স্পিন মোকাবেলায় দুর্বলতা স্পষ্ট।

এই সিরিজ হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের অবস্থানকে আরও দুর্বল করে দিয়েছে। আগামী সিরিজে ঘুরে দাঁড়াতে হলে এখনই দরকার পরিকল্পিত প্রস্তুতি ও আত্মবিশ্লেষণ।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে বিশেষ উদ্যোক্তা মেলা

নালিতাবাড়ী যোগানিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন রাকিবুল ইসলাম

মধ্যনগরে নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

কুবিতে প্রথম বারের মতো ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‎কুবির কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাজিব-শাহীন

নিজের মেয়েকে ধর্ষণ, মায়ের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।

জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর