আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

পাকিস্তানের ধর্মীয় শিক্ষাবিদ ও সাবেক সিনেটর অধ্যাপক সাজিদ মির আর নেই

লাহোরে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পাকিস্তানের প্রখ্যাত ধর্মীয় নেতা, শিক্ষাবিদ ও সাবেক সিনেটর অধ্যাপক সাজিদ মির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। তার স্পাইন সার্জারি এবং হার্ট বাইপাস অস্ত্রোপচার হয়েছিল, যার পর থেকে তিনি শয্যাশায়ী অবস্থায় ছিলেন। শনিবার ভোররাতে লাহোরের একটি স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।

সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩৮ সালের ২ অক্টোবর পাঞ্জাবের সিয়ালকোটে এক ধর্মভীরু কাশ্মিরি পরিবারে জন্মগ্রহণ করেন প্রফেসর সাজিদ মির।  প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ ইব্রাহিম মির সিয়ালকোটির ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন তিনি।  ১৯৬০ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স এবং ১৯৬৯ সালে ইসলামিক স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন।

বিদেশে শিক্ষকতা জীবনের সূচনা হয় নাইজেরিয়ায়।  ১৯৮৫ সালে পাকিস্তানে ফিরে আসার পর তিনি সক্রিয়ভাবে ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শুরু করেন। ১৯৯৪ সালে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের টিকিটে প্রথমবার সিনেটর নির্বাচিত হন। পরে আরও কয়েকবার সিনেটে প্রতিনিধিত্ব করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সিনেটের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিনেটের নিয়ম-নীতি, সরকারি প্রতিশ্রুতি, প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত কমিটিতেও ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য।

২০০৯ সালে আলেম ও টেকনোক্র্যাটদের জন্য সংরক্ষিত আসনে তিনি পুনরায় সিনেটর নির্বাচিত হন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সপ্তমবারের মতো কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদীস পাকিস্তানের আমির নির্বাচিত হন — যা দলীয় নেতৃত্বে তার প্রভাব ও গ্রহণযোগ্যতার প্রমাণ।

অধ্যাপক মির সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক ধর্মীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি পাকিস্তানের ধর্মীয় কূটনীতিতে অগ্রণী ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ গভীর শোক প্রকাশ করে বলেছেন, তিনি ইসলাম ও পাকিস্তানের জন্য অমূল্য অবদান রেখেছেন, তিনি ছিলেন একজন নির্ভীক ও নিষ্ঠাবান নেতা।

চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

কলাপাড়ায় স্বাধীনতা দিবসের প্যারেডে সেরা কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ

জামালপুরে তিন হাজার লিটার পেট্রলসহ ৭ জন আটক

দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১৮ জনের মৃতদেহ উদ্ধার

ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

বাউফলের মধ্য কর্পূরকাঠীতে একতা যুবসংঘের ক্রীড়া ও সেবামূলক উদ্যোগ

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

রাজবাড়ীতে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ৫টি ঘরসহ চারটি গরু পুড়ে ছাই

বাগেরহাটে বিভিন্ন কর্মসুচিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

সিরাজগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত