Thursday , 2 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দুমকিতে ১৬ মামলার পালাতক আসামি মিজান গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 2, 2026 7:34 am

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলায় ১৬ মামলার মধ্যে ২টিতে সাজাপ্রাপ্ত পালাতক আসামি মো. মিজান শিকদার (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লেবুখালী এলাকার পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ধৃত মিজান শিকদারের বিরুদ্ধে দুটি মাদক মামলায় আদালতের সাজা পরোয়ানা রয়েছে। এর মধ্যে এক মামলায় তাকে ২ বছর ৫ মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অপর মামলায় ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

থানা সূত্র আরও জানায়, তার বিরুদ্ধে ১১টি মাদক মামলা ও ৫টি অন্যান্য ধারার মামলাসহ মোট ১৬টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত মিজান শিকদারের বাড়ি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঠারোগাছিয়া এলাকায়। তার পিতার নাম মৃত আব্দুল কাদের শিকদার।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে ১১ জানুয়ারি মাওলানা ভাসানীর কবর জিয়ারতে আসছেন তারেক রহমান

বিএনপি সরকার গঠন করেছে, আমরা তাদের সফলতা কামনা করি : কাজী নাহিদ

সমাপ্ত হলো নালিতাবাড়ি রাণীগাঁওয়ে ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান

সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি

বজ্রপাতে প্রান গেলো মাদ্রাসাগামী শিশু বাবলুর

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু

‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশে ৯ম কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ