আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ইসলামাবাদে কূটনৈতিক সংবর্ধনা অভ্যর্থনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদস্থ বাংলাদেশ দূতাবাস কূটনৈতিক অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ইসলামাবাদের সেরিনা হোটেলের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান ও হাইকমিশনের কর্মকর্তাগণ অতিথিদের স্বাগত জানান।

বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন ও কৃষ্টি তুলে ধরে অনুষ্ঠানস্থলকে ব্যানার, স্ট্যান্ডিজ, লোকজ শিল্পপণ্য, ফুল ও আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়।

পাকিস্তান সরকারের পক্ষে জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণা বিষয়ক ফেডারেল মন্ত্রী রানা তানভীর হুসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়া, খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ফেডারেল মন্ত্রী, ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার, সিনেটর, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ, পাকিস্তান সরকারের বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান তার স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক জোরদারে উভয় দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।

তিনি দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান ও জাহাজ চলাচল, ব্যবসা-বাণিজ্য উন্নয়ন, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি, শিল্প, স্বাস্থ্যসেবা, কৃষি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। এ বিষয়ে তিনি সবার সমর্থন চেয়েছেন।

প্রধান অতিথি রানা তানভীর হুসেন তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান।

তিনি বাংলাদেশের আর্থসামাজিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহাসিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে দুই দেশের মানুষের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্রঃ বাসস

নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

ফেসবুক লাইভে এসে ২ শিশু সন্তানকে নিয়ে বাবার ‘বিষপান’

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল ২৫ মন ওজনের ‘খটক মাছ’

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

ত্রিশালে ভুয়া চিকিৎসার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আলোকিত বাউফল ব্লাড ডোনার সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা

পুঠিয়ায় বৃদ্ধার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া।

ওয়াইল্ড টিমের উদ্যোগে সুন্দরবন রক্ষায় বনজীবীদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন

বানেশ্বর ফিলিং স্টেশনে তেলের জন্য বাইকারদের উপচে পড়া ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪১

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু