আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে আজ ঢাকায় ফিরেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম আজ বিকেলে বাসসকে জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার আজ সকাল প্রায় ১১:৫০ মিনিটে ঢাকায় পৌঁছায়।

এই সফরে রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, পরিবারের অন্যান্য সদস্য এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তাঁর সঙ্গে ছিলেন।

গত শনিবার থেকে শুরু হওয়া এই সফর ছিল তাঁর চতুর্থ পাবনা সফর। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটিই ছিল তাঁর প্রথম সফর।

এই সফরকালে রাষ্ট্রপ্রধান পাবনা জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, পাবনা প্রেস ক্লাবের স্থানীয় সাংবাদিক এবং পাবনা জেলার বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং সেখানের কিছু উন্নয়নমূলক কাজও প্রত্যক্ষ করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনার আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে শায়িত তাঁর পিতা-মাতা, পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়-স্বজনদের জন্য দোয়া করেন।

এর আগে, বিভাগীয় কমিশনার, বিভাগীয় পুলিশের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাডে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

সূত্রঃ বাসস

নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

ফেসবুক লাইভে এসে ২ শিশু সন্তানকে নিয়ে বাবার ‘বিষপান’

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল ২৫ মন ওজনের ‘খটক মাছ’

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

ত্রিশালে ভুয়া চিকিৎসার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আলোকিত বাউফল ব্লাড ডোনার সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা

পুঠিয়ায় বৃদ্ধার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া।

ওয়াইল্ড টিমের উদ্যোগে সুন্দরবন রক্ষায় বনজীবীদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন

বানেশ্বর ফিলিং স্টেশনে তেলের জন্য বাইকারদের উপচে পড়া ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪১

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু