Saturday , 28 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

প্রথা ভেঙে ট্রাম্পের স্বাক্ষরযুক্ত ডলার বাজারে ছাড়ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
বাসস
March 28, 2026 6:17 am

যুক্তরাষ্ট্রের ১৬৫ বছরের ইতিহাসে এই প্রথম প্রথা ভেঙে দেশটির কাগজের মুদ্রায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর যুক্ত হতে যাচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, আগামী জুন মাস থেকে নতুন নকশার ১০০ ডলারের নোট ছাপানো শুরু হবে এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে তা বাজারে ছাড়া হবে। এই নতুন মুদ্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরও থাকবে। ১৮৬১ সালে ফেডারেল কারেন্সি বা মার্কিন ডলার প্রবর্তনের পর ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যার স্বাক্ষর সরাসরি নোটের ওপর স্থান পাচ্ছে।

মার্কিন অর্থ দপ্তরের এই সিদ্ধান্তের ফলে ডলারের নকশায় আরও একটি বড় পরিবর্তন আসছে। গত দেড় শতাব্দী ধরে মার্কিন ব্যাংকনোটগুলোতে ট্রেজারের স্বাক্ষর থাকার যে অবিচ্ছিন্ন ধারা ছিল, তা এই নতুন নকশায় সরিয়ে ফেলা হচ্ছে।র্তমান ট্রেজার ব্র্যান্ডন বিচ এই পদক্ষেপকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এটি প্রেসিডেন্টের নেতৃত্ব এবং দেশের প্রতি তাঁর নিবেদনের প্রতীক হিসেবে কাজ করবে। এর আগে সাবেক ট্রেজার লিন মালেরবা ছিলেন সেই দীর্ঘ ধারার শেষ প্রতিনিধি, যাদের স্বাক্ষর ১৮৬১ সাল থেকে ধারাবাহিকভাবে মার্কিন মুদ্রায় দেখা গেছে। তবে বর্তমানে প্রচলিত সাবেক ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং লিন মালেরবার স্বাক্ষরযুক্ত নোটগুলোও নতুন সিরিজের পাশাপাশি বাজারে চালু থাকবে।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, দেশের ঐতিহাসিক অর্জন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবদানকে স্বীকৃতি দেওয়ার এর চেয়ে শক্তিশালী কোনো উপায় হতে পারে না। তিনি দাবি করেন, ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ডলারের আধিপত্যের পথে রয়েছে, যা এই বিশেষ সময়ে মুদ্রায় প্রতিফলিত হওয়া অত্যন্ত যথাযথ।

বিদ্যমান মার্কিন আইন অনুযায়ী, ট্রেজারি বিভাগ মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্য বৃদ্ধির জন্য নকশা পরিবর্তনের ব্যাপক ক্ষমতা রাখে। তবে কিছু বিষয় যেমন, ইন গড উই ট্রাস্ট কথাটি এবং মৃত ব্যক্তিদের প্রতিকৃতি ব্যবহারের নিয়ম অপরিবর্তিত রাখতে হয়। ফলে নোটের মূল নকশা ও ছবিগুলো আগের মতোই থাকছে, শুধু ট্রেজারের স্বাক্ষরের জায়গায় ট্রাম্পের স্বাক্ষর প্রতিস্থাপিত হবে।

যদিও জীবিত কোনো ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহার করা আইনত নিষিদ্ধ হওয়ায় ট্রাম্পের ছবিযুক্ত ১ ডলারের সাধারণ কয়েন বাজারে আনার বিষয়টি আইনি বাধার মুখে পড়েছে, তবে কাগজের নোটে স্বাক্ষরের ক্ষেত্রে এমন কোনো বাধা নেই। আগামী গ্রীষ্ম থেকেই এই নতুন মুদ্রা দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও দোষারোপ

আমতলীতে ব্র্যাকের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজাপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারীর মৃত্যু