আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের সম্মানে ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ বিকালে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসার মাঠে এ ইফতার আয়োজন করা হয়।

এসময় ঈদগাঁও উপজেলা শিবিরের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে শিবির নেতা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিবিরের সেক্রেটারি আয়ুব আনচারি।

বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, সাবেক উপজেলা চেয়ারম্যান ছলিম উল্লাহ বাহাদুর, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, চৌফলদন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম, সাবেক কক্সবাজার শহর শিবিরের সভাপতি তৈয়ব উদ্দিন, কক্সবাজার জেলা শিবিরের সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, জামায়াত নেতা মমতাজ উদ্দিন মহসিন, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম উদ্দিন, শহর শিবিরের সাবেক মিডিয়া সম্পাদক মিছবাহ উদ্দিন, ঈদগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমদ প্রমুখ।

বক্তারা বলেন শিবির মেধাবী ছাত্রদের নিয়ে চরিত্র গঠনে প্রশিক্ষণের পাশাপাশি ছাত্রদের কল্যাণে উদ্যোগগুলো খুবই প্রশংসনীয়। তার ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীদের সম্মানে আজকের ব্যতিক্রমী ইফতার সকলের নজর কেড়েছে।

ইফতার সন্ধ্যায় সহস্রাধিক রোজাদারদের জন্যে ইফতারের আয়োজন করা হয়।

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ