আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

জেলা সদরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৭ জানুয়ারি )সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির। তিনি জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শান্তির প্রতীক হিসেবে আকাশে পায়রা উড়িয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান, মোহাম্মদ মহিউদ্দিন, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য নুরুল আমিন, সাবেক সদস্য আবদু রহিম মুন্সি, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এমদাদুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

উদ্বোধন পর্ব শেষে বিভিন্ন হাউজের স্কাউট দলের পক্ষ থেকে প্রধান অতিথি ইউএনও মহোদয়কে সালাম প্রদর্শন করা হয়। পরে পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী—এই চারটি হাউজের ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির ও প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাত।

দৌড় প্রতিযোগিতাসহ মোট ৫৪টি ইভেন্ট পরিচালিত হয়। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবদুল মজিদ খাঁনের নেতৃত্বে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিম এবং বাফুফে রেফারি মিজানুর রহমান প্রতিযোগিতা পরিচালনায় সহযোগিতা করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও প্রধান শিক্ষিক।

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ