Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

‎কুবিতে ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায়

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 7, 2026 3:24 pm

‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ময়মনসিংহ বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, অর্থনীতি বিভাগের অধ্যাপক এম. আমিনুল ইসলাম আকন্দ, বিসিক শিল্প নগরী কুমিল্লার পরিচালক জাকির হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি রিসার্চ ডিভিশন ও রোরাল ডেভলপমেন্ট এন্ড কো-অপারেটিভ ডিভিশনের পরিচালক সালাউদ্দিন ইবনে সায়েদ, এডভোকেট মাহমুদা খানম (শিল্পী), আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক আলিমুল রাজী, বার্ড এর রিসার্চ ডিভিশনের সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলামসহ ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা।

‎‎অর্থনীতি বিভাগের অধ্যাপক এম. আমিনুল ইসলাম আকন্দ বলেন, ‘এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের নিজেদেরকে বিশ্বমঞ্চে যোগ্য করে গড়ে তুলতে হবে। ময়মনসিংহ বিভাগে যোগ্য লোকের অভাব আপনাদের পূরণ করতে হবে৷ বাংলাদেশ এবং বিশ্বমঞ্চে ময়মনসিংহের হয়ে নিজেদের ভাবমূর্তি স্থাপন করতে হবে।’

‎বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির রিসার্চ ডিভিশনের পরিচালক সালাউদ্দিন ইবনে সায়েদ বলেন, ‘আপনাদের নিজ বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সাথে ইন্টারেকশন বাড়াতে হবে। বিভিন্ন নন-পলিটিকাল সংগঠনের সাথে জড়িত হয়ে নিজেকে শানিত করতে হবে, এডিকশন থেকে দূরে থাকতে হবে এবং পজিটিভ থিংকিং থাকতে হবে।’

‎‎সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘দুইটি বিষয় আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, যেটা পছন্দ করেন সেটা করবেন আর যেটা পছন্দ করেন না সেটা ত্যাগ করবেন। সিদ্ধান্ত কখনো সঠিক হয় না সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে হয়।’

‎সংগঠনের সভাপতি এস এম মাহবুব বলেন, ‘আমাদের আজকের অনুষ্ঠানের সকল সম্মানিত অতিথিদের আমি ধন্যবাদ জানাই। এই নবীন বরণ অনুষ্ঠানের কারণে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার মানুষ এক হতে পেরেছে, নতুনদের সাথে পরিচিত হতে পেরেছি এজন্য অনেক ভালো লাগছে।’

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে চান বাঘাইছড়িবাসী

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

ঈদগাহ শাহ জাব্বারিয়া আদর্শ আলিম মাদরাসার উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মত বিনিময়

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন

সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের তৎপরতায় যানজটমুক্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক

নাচোলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্ভট বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ

ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজয় র‍্যালি ও শোভাযাত্রা

জিয়াউর রহমানের চেতনায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক ওমর আলীর