Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাভাবিপ্রবিতে ১১ জানুয়ারি মাওলানা ভাসানীর কবর জিয়ারতে আসছেন তারেক রহমান

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 7, 2026 11:54 am

‎মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী রবিবার (১১ জানুয়ারি) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‎সম্প্রতি দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরে সফর শুরু করছেন তিনি। দলের সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের মোট ৯টি জেলা সফর করবেন তারেক রহমান। এই সফরের সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তিনি টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজারে জিয়ারত করবেন। একই দিনে তিনি সিরাজগঞ্জ ও বগুড়াতেও বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

‎এরপর ১২ জানুয়ারি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও এবং ১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন তিনি। সেদিন রাতে রংপুরে অবস্থান শেষে ১৪ জানুয়ারি বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপির এই শীর্ষ নেতার।

‎সফরকালে তিনি মাওলানা ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

‎মাভাবিপ্রবি ক্যাম্পাসে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি, মাভাবিপ্রবি শাখা ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ‘অদম্য মেধাবী সংবর্ধনা’ প্রদান জবি শিবিরের

নারী কেলেংকারীতে জড়িত সারোয়ার তুষারকে প্রধান আলোচক করে জবি বাগছাসের অনুষ্ঠান কর্মসূচি

কুবিতে র‍্যাগিংয়ের দায়ে ফের দুই শিক্ষার্থী বহিষ্কার

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

তীব্র শীতে স্থবির জনজীবন বেশি ঝুঁকিতে ডিমলার শিশু ও বয়স্করা

লালমনিরহাটের মোঘলহাট সিমান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি

‘নাপা সেন্টার’ তকমা ঝেড়ে নতুন রূপে জাবি মেডিকেল সেন্টার

আওয়ামী নেতার বিরুদ্ধে সরকারি রাস্তায় গেইট ও রেলিং বসানো নিয়ে এলাকায় উত্তেজনা,

নিবন্ধন ফিরে পেল জামায়াত

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত