Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ত্রিশালে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 7, 2026 10:50 am

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা কানিহারী ইউনিয়নের বালিদিয়া পশ্চিমপাড়া গ্রামে রেইনট্রি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হীরা মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হীরা মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাঁশকান্দা (উত্তর গোবিন্দপুর) গ্রামের কাশেম মিয়ার ছেলে ও নাজমা বেগমের সন্তান। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার শ্বশুর মিরাজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) ভোর অনুমানিক রাত ৪টা থেকে সকাল ৭টার মধ্যে কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের আবু হানিফ (পিতা- মৃত ইসমত আলী) এর বাড়ির পাশের একটি রেইনট্রি গাছে প্লাস্টিকের সুতলী দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হীরা মিয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি ত্রিশাল থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অর্থনৈতিক অভাব-অনটন ও পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির

সাত বিষয়ে ৬০ নম্বরে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ

প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি রাষ্ট্রপতির; অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন

মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্র ক্লাবের নতুন কমিটি ঘোষণা

বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

চাঁদাবাজ–সন্ত্রাসীদের তালিকা করে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

জবিস্থ চটগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান

নাসিরনগরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্টের অভিযান, দুই লক্ষ টাকা জরিমানা

মাদক সেবনের দায়ে ডোপ টেস্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান