Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 7, 2026 8:49 am

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১০ মামলার এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এসআই (নিরস্ত্র) আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে হুরী বেগম (৪০) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি ভেলাইন গ্রামের আব্দুল করিম মিয়ার স্ত্রী এবং মৃত চাঁন মিয়ার কন্যা।

পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহ ভাজন হুরী বেগমের দেহ তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি সাদা রঙের কৌটার ভেতর থেকে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডলের ১০৫টি ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত হুরী বেগম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদক সংক্রান্ত পূর্বে দায়েরকৃত মোট ১০টি মামলা রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন

বাউফলে সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নজরুল বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একাংশের সংবাদ সম্মেলন

বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই গাভীর মর্মান্তিক মৃত্যু

মোকামতলা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জবিতে দর্শন বিভাগের সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন